সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

ভূতুড়ে ব্যাটিংয়ে সহজ ম্যাচ ঘাম ঝরিয়ে জিতল টাইগাররা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: শুরুটা ছিল রূপকথার মতো। ওপেনার তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমন ঝড় তুললেন শারজাহতে। মাত্র ১১ ওভারেই বিনা উইকেটে সংগ্রহ ১০৯ রান—মনে হচ্ছিল ১৫২ রানের লক্ষ্য ছোঁয়া বাংলাদেশের জন্য একেবারেই সহজ। কিন্তু ক্রিকেটের অনিশ্চয়তা তখনই মুখ দেখাল। মাত্র ৯ রানের ব্যবধানে সাজঘরে ফেরেন টপ অর্ডারের ছয় ব্যাটার। মুহূর্তেই ম্যাচ হারের শঙ্কা ঘনিয়ে আসে।

তবু শেষ পর্যন্ত নির্ভরতার আরেক নাম হয়ে দাঁড়ালেন নুরুল হাসান সোহান ও তরুণ রিশাদ হোসেন। তাদের অবিচ্ছিন্ন জুটিতেই ৪ উইকেট হাতে রেখেই আফগানিস্তানকে হারিয়ে দিল বাংলাদেশ, আর সিরিজে এগিয়ে গেল ১-০ ব্যবধানে।

এর আগে আফগানিস্তান ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১৫১ রান তোলে। গুরবাজ ৩১ বলে করেন ৪০, আর অভিজ্ঞ মোহাম্মদ নবি ২৫ বলে খেলেন ৩৮ রানের ঝলমলে ইনিংস। বাংলাদেশের হয়ে তানজিম সাকিব ও রিশাদ হোসেন নেন দুটি করে উইকেট।

লক্ষ্য তাড়ায় তানজিদ (৩৭ বলে ৫১) ও ইমন (৩৭ বলে ৫৪) ৯৫ রানের জুটি গড়ে প্রথম ১০ ওভারেই ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেন। কিন্তু ইমন আউট হওয়ার পর শুরু হয় ধস। আফগান স্পিন জাদুকর রশিদ খান একাই ফিরিয়ে দেন সাইফ, তানজিদ, জাকের ও শামীমকে। নূর আহমদের ঘূর্ণিতে কাবু হয়ে ফেরেন তানজিম। স্কোর তখন ১০৯/০ থেকে ১১৮/৬—বাংলাদেশের ড্রেসিংরুমে নেমে আসে শঙ্কার কালো ছায়া।

সেখানেই হাল ধরেন সোহান ও রিশাদ। শেষ ৪ ওভারে দরকার ছিল ৩৪ রান। আফগান স্পিনারদের চাপকে পাত্তা না দিয়ে সোহান ১৩ বলে ২৩ রান করেন (২ ছক্কা ও ১ চার), রিশাদও যোগ করেন ৯ বলে ১৪ রান। তাদের ১৮ বলে ৩৫ রানের অবিচ্ছিন্ন জুটি দলকে এনে দেয় রোমাঞ্চকর জয়।

রশিদ খান ৪ উইকেট নিয়েও জয় এনে দিতে ব্যর্থ হন আফগানিস্তানকে।

এই জয় প্রমাণ করল, ক্রিকেটে কোনো কিছুই আগে থেকে নিশ্চিত নয়। শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে গেলে ম্যাচ ঘুরে যেতে পারে—এটাই শেখাল শারজাহর রাত।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত