আওয়ার টাইমস নিউজ।
জাতীয় ও আন্তর্জাতিক কূটনীতি: জাতিসংঘের জলবায়ু সম্মেলন ‘কপ-৩১’ (COP-31)-এর ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সহধর্মিণী এমিন এরদোয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ড. জুবাইদা রহমান।
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) তুরস্কের আন্তালিয়ায় আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনের বিভিন্ন আনুষ্ঠানিকতার ফাঁকে দুই নেত্রীর মধ্যে এই দ্বিপক্ষীয় ও সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎ শেষে তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ান তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমের ভেরিফায়েড পেজে ড. জুবাইদা রহমানের সঙ্গে ছবি পোস্ট করে তথ্যটি নিশ্চিত করেন। তিনি লেখেন, আন্তালিয়ায় বিশ্ব জলবায়ু সম্মেলনের সুবাদে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণী ড. জুবাইদা রহমানের সঙ্গে অত্যন্ত আনন্দঘন পরিবেশে বৈঠক ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, এদিন সন্ধ্যায় আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকে বসেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র ও আন্তর্জাতিক কূটনৈতিক বিষয়ক ঊর্ধ্বতন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

