আওয়ার টাইমস নিউজ।
অর্থনীতি ডেস্ক: স্থানীয় জুয়েলারি বাজারে বহাল রয়েছে স্বর্ণের চড়া ভাব। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) কর্তৃক নির্ধারিত সর্বশেষ মূল্যতালিকা অনুযায়ী আজও অপরিবর্তিত রয়েছে সোনা ও রুপার দরদাম। নতুন করে দর পরিবর্তনের ঘোষণা না আসায় গত ৬ নভেম্বর থেকে কার্যকর হওয়া মূল্যেই সারা দেশে বেচাকেনা চলছে।
উলেখ্য, গত ৬ নভেম্বর ভ্যাটসহ ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমিয়েছিল বাজুস। তবে তার আগে টানা তিন দফায় ভরিতে মোট ১২ হাজার ৭২ টাকা বাড়ানো হয়েছিল, যার প্রভাবে বাজারে এখনো স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী।
ক্যারেট অনুযায়ী আজ স্বর্ণের ভ্যাটসহ নির্ধারিত বিক্রয়মূল্য (প্রতি ভরি):
২২ ক্যারেট (22K): ৳ ২,২৬,৯২৩
২১ ক্যারেট (21K): ৳ ২,১৬,৭১৭
১৮ ক্যারেট (18K): ৳ ১,৮৬,০৯৯
সনাতন পদ্ধতি: ৳ ১,৫২,০৪০
রুপার ভ্যাটসহ নির্ধারিত বিক্রয়মূল্য (প্রতি ভরি):
২২ ক্যারেট (22K): ৳ ৩,৪৯৯
২১ ক্যারেট (21K): ৳ ৩,৩৮৩
১৮ ক্যারেট (18K): ৳ ২,৯১৬
সনাতন পদ্ধতি: ৳ ২,২১৬
(বিশেষ দ্রষ্টব্য: সোনা ও রুপার গহনা কেনার ক্ষেত্রে বাজুস নির্ধারিত ভ্যাটযুক্ত মূল্যের অতিরিক্ত কোনো ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের ডিজাইন অনুযায়ী নির্দিষ্ট কারিগর মজুরি যুক্ত হবে। বাজুসের পরবর্তী বিজ্ঞপ্তি না আসা পর্যন্ত সারা দেশে এই মূল্য বহাল থাকবে।)

