সর্বশেষ
এআইয়ের ‘পরামর্শে’ মাকে হত্যা! ব্রিটিশ কিশোরের ভয়াবহ অপরাধে আদালতের কঠোর রায়
বিনিয়োগকারীদের জন্য সুসংবাদ! আবারো বেড়েছে স্বর্ণের দাম, ভরি কত?
আমি নিজেকে একজন বিশ্বের শান্তির দূত মনে করিঃ ডোনাল্ড ট্রাম্প
স্থল অভিযানের আগেই ইরানে লক্ষ্যপূরণ করবে মার্কিন যুক্তরাষ্ট্র: রুবিও
তারেক রহমান
সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলার দাবি, বিস্ফোরণে তোলপাড় অঞ্চল
মা ও চিকিৎসক বোন এবং আদরের ভাগনের সঙ্গে নিভে গেল জাবির স্বপ্নবাজ আহনাফের প্রাণ! জাতি হারালো সূর্যসন্তান
৫ আগস্টের আগে ও পরে পুলিশসহ সব হত্যার বিচার হবে: আইজিপি
দেশে আবারও কমলো সোনার দাম, ভরিতে বড় অঙ্কের হ্রাসে নতুন রেট নির্ধারণ
পবিত্র রমজানে পুরো ৩০’টি রোজা রেখে কোটি কোটি মানুষের ভালোবাসায় সিক্ত তাসকিনপুত্র
গোলাবারুদ সংকটে যুক্তরাষ্ট্র, ইউক্রেনের অস্ত্র সরিয়ে মধ্যপ্রাচ্যে নেওয়ার চিন্তা!
একাডেমিক মানের কোচ আর সিন্ডিকেটে কি আর ম্যাচ জিতে যায়? ভিয়েতনামের বিপক্ষে তিন শূন্য গোলে বিধ্বস্ত বাংলাদেশ, ক্ষোভে ফুঁসছে সমর্থকরা
ফের বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম, দেশে ভরি কত?
পুলিশ হত্যায় বিএনপি জড়িত ছিল অভিযোগ নাসির পাটোয়ারীর
চারদিকে শুধু মৃত্যু আর মৃত্যু! এবার কুমিল্লায় স্বামী-স্ত্রী ও দুই সন্তানসহ একই পরিবারের ৫ জনের মর্মান্তিক মৃত্যু!

সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলার দাবি, বিস্ফোরণে তোলপাড় অঞ্চল

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

মুসলিম বিশ্ব ডেস্ক: সৌদি আরবে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট এ সংবাদ সংস্থা দাবি করেছে, সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত প্রিন্স সুলতান সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে।

এদিকে, নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরান মোট ১৩টি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে, যার মধ্যে কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে উল্লেখ করা হয়। কুয়েতের পোর্ট শুয়াইবা, আলি আল সালেম বিমানঘাঁটি এবং বুয়েরিং সামরিক স্থাপনাগুলো গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।

এছাড়া প্রতিবেদনে আরও বলা হয়, উপসাগরীয় অঞ্চলে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ধারাবাহিকভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। কাতারের আল উদেইদ বিমানঘাঁটির শক্তিশালী রাডার ব্যবস্থা ধ্বংসের দাবিও করা হয়েছে। একইসঙ্গে বাহরাইনে যুক্তরাষ্ট্রের ফিফথ ফ্লিটের সদর দপ্তর এবং সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলে উল্লেখ করা হয়।

তবে এসব দাবির বিষয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বারবারই জানিয়েছে, ইরানের পক্ষ থেকে উত্থাপিত অনেক দাবি ভিত্তিহীন বা অতিরঞ্জিত।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শনিবার, ২৮ মার্চ, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩৯
সূর্যোদয়ভোর ৫:৫৫
যোহরদুপুর ১২:০৪
আছরবিকাল ৩:৩০
মাগরিবসন্ধ্যা ৬:১৩
এশা রাত ৭:২৮

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শনিবার, ২৮ মার্চ, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩৯
সূর্যোদয়ভোর ৫:৫৫
যোহরদুপুর ১২:০৪
আছরবিকাল ৩:৩০
মাগরিবসন্ধ্যা ৬:১৩
এশা রাত ৭:২৮

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত