সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

হাসিনার বিরুদ্ধে ‘জুলাই গণহত্যা’ মামলায় আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ‘জুলাই গণহত্যা’ মামলায় আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

সোমবার (১২ মে) সকাল ১১টায় চিফ প্রসিকিউটরের কার্যালয়ে তদন্ত সংস্থার কর্মকর্তারা এ প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। তদন্তে উঠে এসেছে, গত বছরের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার গণআন্দোলনে নির্বিচারে গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে সরাসরি শেখ হাসিনার নাম।

চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম আজ দুপুর ১টায় এই বিষয়ে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক বক্তব্য দেবেন বলে জানা গেছে।

তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আগামী সপ্তাহেই আনুষ্ঠানিক অভিযোগপত্র (ফরমাল চার্জ) দাখিলের মাধ্যমে বিচার প্রক্রিয়া শুরু করা হবে। ফেসবুক পোস্টে তাজুল ইসলাম লেখেন, “জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়া ইনশাআল্লাহ শুরু হতে যাচ্ছে। ইতোমধ্যে চানখারপুল হত্যাকাণ্ডে জড়িত সিনিয়র পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়েছে।”

এর আগে ২০২৪ সালের ১৭ ডিসেম্বর ‘জুলাই-আগস্ট গণহত্যা’ মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের হয়। আদালত তদন্ত শেষ করার জন্য সর্বশেষ সময়সীমা বেঁধে দিয়েছিল ২০ এপ্রিল ২০২৫।

অভিযোগপত্র অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের জুলাই-আগস্টে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে পুলিশের গুলি ও সহিংসতায় প্রায় ১,৫০০ মানুষ প্রাণ হারান। ঘটনার পরপরই ছাত্র-জনতার লাগাতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনার ১৫ বছরের শাসনের অবসান ঘটে।

এরপর শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার ‘জুলাই গণহত্যা’র বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয় এবং আন্তর্জাতিক মানদণ্ডে এর বিচার শুরু করে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত