সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

কাস্টমার সেজে দিনে-দুপুরে সানারপাড় জমজম জুয়েলার্সে গা শিউরে উঠা ভয়ংকর প্রতারণা: অর্ধ লক্ষ টাকার স্বর্ণ চুরি!

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় লন্ডন মার্কেটের জমজম জুয়েলার্সে রবিবার দুপুর ১২ দিকে ঘটেছে এক চাঞ্চল্যকর, ভয়ংকর প্রতারণার ঘটনা। ঘটনাটি সেখানকার স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ও ভীতি সৃষ্টি করেছে।

জমজম জুয়েলার্সের মালিক জনাব কামাল আওয়ার টাইমস নিউজকে জানান, রবিবার ২৯ জুন ঠিক দুপুর ১২টার দিকে তার দোকানে কাস্টমার হিসেবে আসেন স্মার্ট ভদ্রলোক বেশধারী মধ্যবয়স্ক একজন ভয়ংকর প্রতারক। শুরুতেই তিনি দোকান মালিক কামালের কাছে জানতে চান, “ভাই, আংটি বানাতে কত টাকা লাগবে?” কামাল তাকে উত্তর দেন, এত টাকা লাগবে। এরপর ভয়ংকর ওই প্রতারক কামালকে জিজ্ঞেস করে, “রেডিমেড কোনো ভালো ডিজাইনের আংটি এবং কানের দুল আছে?” কামাল বলেন, “হ্যাঁ, আছে।”

এরপর হঠাৎ প্রতারক লোকটি কামালের সামনে শয়তানের নিশ্বাস মেশানো তার মোবাইল এবং ছোট্ট একটি টাকার বান্ডিল রাখে। এরপরই কামালকে জিজ্ঞেস করে, “ভাই, আমাকে চিনতে পারছেন না? এই যে পাশেই কাপড়ের দোকানটা আমার। আমি একটু চাবিটা দিয়ে আসি।” এই কথা বলেই প্রতারক তার মোবাইল এবং ছোট্ট টাকার বান্ডেলটি দোকানের মালিক কামালের সামনে রেখে ২ মিনিটের জন্য বাইরে চলে যায়। এরপর ১ মিনিটের মধ্যেই প্রতারকের ভয়ংকর রাসায়নিক পদার্থ মেশানো মোবাইল এবং ছোট্ট টাকার বান্ডেলটি কামালের মস্তিষ্ককে নিষ্ক্রিয় করে দেয়!

দু’মিনিট পরই প্রতারক এসে কামালকে বলে, “ভাই, কানের দুলটা এবং আংটিটা আমাকে একটু দিন, আমার দোকানে আমার মা বসে আছে, মাকে দেখাবো, মা পছন্দ করলে নিবো।” সাথে সাথেই নিয়ন্ত্রণহীন জুয়েলার্সের মালিক কামাল অর্ধ লক্ষ টাকার একজোড়া কানের দুল এবং একটি আংটি প্রতারকের হাতে তুলে দেন। নিয়ন্ত্রণহীন কামাল অপেক্ষা করতে থাকেন লোকটির জন্য। পাঁচ মিনিট পর তিনি বুঝতে পারেন যে, তার সাথে ভয়ংকর প্রতারণা করা হয়েছে। তখন সাথে সাথে কামাল লোকটিকে খোঁজার জন্য বের হলেও তাকে আর খুঁজে পাননি।

কামাল জানিয়েছেন, প্রতারণার ঘটনা চলাকালীন সময়ে কামালের মধ্যে সন্দেহ তৈরি হয়েছিল যে লোকটি একজন প্রতারক, কিন্তু রহস্যজনকভাবে লোকটিকে কামাল কিছু বলতে পারছিলেন না। বিশেষজ্ঞরা বলছেন, রাসায়নিক পদার্থের ঘ্রাণের কারণে কামাল কিছুটা সময় বাস্তবে জেগে থাকলেও মূলত ঘুমন্ত ছিলেন।

এই ঘটনায় লন্ডন মার্কেট এলাকার স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। তারা তীব্র ক্ষোভের সাথে অভিযোগ করে জানান, এ সমস্ত ভয়ংকর প্রতারক চক্র পুলিশের হাতে আটক হলেও পরবর্তীতে টাকার বিনিময়ে তারা ছাড়া পেয়ে যায় এবং এই কাজগুলো তারা বেপরোয়া ভাবে করতেই থাকে। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, অনতিবিলম্বে এই সমস্ত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত