সর্বশেষ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি

ছয় বছর পার হলেও ছেলে হত্যার বিচার পাইনি: শহীদ আবরারের বাবা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিজস্ব প্রতিবেদক: বুয়েটের মেধাবী ছাত্র শহীদ আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ বলেছেন, ‘‘নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে নৃশংসভাবে খুন হয়েছে আমার ছেলে। ছয় বছর পেরিয়ে গেলেও তার হত্যার পূর্ণ বিচার এখনও হয়নি।’’

শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

বরকত উল্লাহ বলেন, ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে রাতভর নির্যাতন চালিয়ে আবরারকে হত্যা করে ছাত্রলীগ। তার একমাত্র অপরাধ ছিল দেশের স্বার্থে কথা বলা।

তিনি বলেন, ‘‘ভারতীয় আধিপত্য আর তৎকালীন সরকারের কিছু অবৈধ চুক্তির বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল আবরার। লিখেছিল, ভারত গোপনে ফেনী নদীর পানি নিচ্ছে, আমরা ইলিশ পাচ্ছি না, অথচ আমাদের ইলিশ কম দামে ভারতে যাচ্ছে। এই সত্য বলার অপরাধেই তাকে হত্যা করা হয়।’’

বরকত উল্লাহ বলেন, খুনি হাসিনার সরকারের একতরফা নীতিই এ বৈষম্য তৈরি করেছিল। ছয় বছর হয়ে গেলেও আজও ন্যায়বিচার মেলেনি। একজন বাবার একটাই দাবি— পূর্ণ ন্যায়বিচার।

তিনি আরও বলেন, ‘‘এখনো দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হলে র‍্যাগিং বন্ধ হয়নি। ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার এলেও এসব বন্ধ হচ্ছে না কেন?’’

তিনি অভিযোগ করেন, ‘‘জুলাই-আগস্টে যেসব তরুণ শহীদ হয়েছেন, তাদের তালিকা তৈরি হয়েছে, এটি ভালো। কিন্তু র‍্যাগিংয়ে যারা মারা গেছে, তাদের কোনো তালিকা নেই। আমি অনুরোধ করব, র‍্যাগিংয়ের কারণে হওয়া মৃত্যুগুলোরও রাষ্ট্রীয় তালিকা করা হোক।’’

শেষে তিনি বলেন, ‘‘আমার ছেলে দেশের জন্য কথা বলেছিল, সেটাই ছিল তার অপরাধ। দেশের বিবেকবান মানুষের কাছে অনুরোধ, আবরারের জন্য পূর্ণ ন্যায়বিচার নিশ্চিত করুন।’’

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত