সর্বশেষ
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি
গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ১ আহত ১০
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন
স্পেনের বিশ্বজয়ে উল্লাসে মাতোয়ারা অ/ভিশপ্ত ইহুদীদের হামলায় পা হারানো ফি/ লিস্তিনি মা/জলুম মুসলিমরা
১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

চীনের ইয়ুননানের প্রাচীন শহর চিয়ানশুই টাউন

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: চীনের ইয়ুননান প্রদেশের প্রাচীতম শহর হচ্ছে চিয়ানশুই টাউন। চীনের ইয়ুননানের হংহ্য প্রিফেকচারে অবস্থিত এই চিয়ানশুই কাউন্টির একটি প্রাচীন এলাকাকে বলা হয় চিয়ানশুই টাউন।

খুনমিং শহর থেকে ২১৪ কিলোমিটার দূরে এই টাউন। এখানে বাস করে হংহ্য হানি ও ই জাতির জনগোষ্ঠীরা। অনেক বছর ধরে এই এলাকাটি হয়ে উঠেছে ইয়ুননানের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ স্থান।

শুয়াংলোং ছিয়াও বা শুয়াংলোং ব্রিজ এখানকার একটি বিখ্যাত পর্যটন স্থান। একে ডবল ড্রাগন ব্রিজও বলা হয়ে থাকে। এই চিয়ানশুই টাউন থেকে পাঁচ কিলোমিটার পশ্চিমে গেলেই দেখা যায় প্রাচীন এই সেতু। লুশুই এবং থাসুন নদীর সংযোগ স্থলে এই দৃষ্টিনন্দন সেতুটি নির্মিত হয় ছিং রাজবংশের আমলে। সম্রাট ছিয়ানলং(১৭১১-১৭৯৯ সাল) প্রথম এই সেতু নির্মাণ করেন।

পরবর্তীতে সম্রাট কুয়াংসু (১৮৭১-১৯০৮ সাল) এটাকে পুনর্নির্মান করেন। এটাতে ১৪টি গর্ত বা হোল তৈরি করা হয়। বর্তমানে এটি ১৭ গর্ত ব্রিজ বা সেভেনটিন হোল ব্রিজ নামেও পরিচিত। ব্রিজটি ১৫৩ মিটার দীর্ঘ এবং ৩ মিটার চওড়া। ব্রিজের মধ্যভাগ সবচেয়ে নান্দনিক ও রাজকীয়। আর পুরো সেতুটি তৈরি কালো মার্বেল পাথর দিয়ে। এই সেতুকে ‘গ্র্যান্ড ভিউ প্যাভিলিয়ন অব সাউথ ইয়ুননান’ নামেও ডাকা হয়। এছাড়া দক্ষিণ ইয়ুননানের সবচেয়ে সুন্দর সেতু হিসেবে লোকেমুখে পরিচিত এই সেতু।

চিয়ানশুই টাউনে সেতু ছাড়া আরও অনেক দেখার স্থান আছে। এখানে রয়েছে বড় একটি দুর্গ প্রাসাদ। এই পর্যটন স্থানের রয়েছে সাতশ বছরের ইতিহাস। এছাড়া রয়েছে কনফুসিয়াসের মন্দির।

এখানকার পার্পল পটারি নামে খ্যাত মৃৎশিল্প ও পোর্সেলিনের কাজ বিখ্যাত। চিয়ানশুই স্ন্যাকস নামে এখানকার মুখোরোচক স্থানীয় খাবার খুব বিখ্যাত। বিশেষ করে তোফু দিয়ে তৈরি কিছু স্ন্যাকস সত্যিই মজাদার। চিয়ানশুই টাউনে ঘুরতে গেলে কারুশিল্পের কিছু সামগ্রীও কিনতে পারবেন পর্যটকরা।

তথ্য সূত্র : সিএমজি নিউজ

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত