সর্বশেষ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়
বৃষ্টি কমতেই বাড়ছে দূষণ, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১২তম

কঠিন বিপদ থেকে মুক্তি লাভের সহজ দোয়া ও কার্যকরী আমলসমূহ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ইসলামী ডেস্ক: মানুষের জীবন কখনোই একরকম থাকে না। কখনো সুখ ও স্বস্তির সময় আসে, আবার কখনো দুঃখ, সংকট ও অসহায়তার মুহূর্ত জীবনকে আচ্ছন্ন করে ফেলে। সংসারের অশান্তি, রিজিকের সংকট, চাকরি হারানো, ঋণের চাপ, হঠাৎ অসুস্থতা কিংবা প্রিয়জনের মৃত্যু, এসব পরিস্থিতিতে মানুষ অনেক সময় দিশাহারা হয়ে পড়ে। তখন চারদিক অন্ধকার মনে হয়, মনে হয় সব দরজা বুঝি বন্ধ হয়ে গেছে।

এই কঠিন মুহূর্তে কেউ মানুষের কাছে আশ্রয় খোঁজে, কেউ নীরবে ভেঙে পড়ে। কিন্তু একজন মুমিনের প্রকৃত ভরসা মানুষ নয়; বরং সর্বাবস্থায় তাঁর ভরসা একমাত্র মহান আল্লাহ। কোরআন ও হাদিসে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, বিপদ যত বড়ই হোক, আল্লাহর দরবারে ফিরে গেলে কখনো তিনি বান্দাকে নিরাশ করেন না। যখন মানুষ সব পথ বন্ধ করে দেয়, তখন আল্লাহ অদেখা দরজা খুলে দেন।

বিপদের মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা বা ইস্তিগফার অত্যন্ত শক্তিশালী একটি আমল। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে,
فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا ۝ يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُم مِّدْرَارًا ۝ وَيُمْدِدْكُم بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَل لَّكُمْ جَنَّاتٍ وَيَجْعَل لَّكُمْ أَنْهَارًا
অর্থ : আমি বলেছিলাম, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল। তিনি তোমাদের ওপর আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ধন-সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন এবং তোমাদের জন্য বাগান ও নদী সৃষ্টি করবেন। (সুরা নূহ : ১০–১২)

ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ ﷺ বলেছেন, যে ব্যক্তি নিয়মিত তওবা ও ইস্তিগফার করে, আল্লাহ তার জন্য সংকট থেকে বের হওয়ার পথ তৈরি করে দেন, তার দুশ্চিন্তা দূর করে দেন এবং সে কল্পনাও করতে পারেনি—এমন উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দেন। (আবু দাউদ : ১৫১৮)

বিপদের সময় সংক্ষিপ্তভাবে এই ইস্তিগফার বেশি বেশি পড়া যায়,
أَسْتَغْفِرُ اللهَ وَأَتُوبُ إِلَيْهِ
অর্থ : আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তাঁর কাছেই ফিরে আসি।
এ ছাড়া এই ইস্তিগফারটিও অত্যন্ত ফজিলতপূর্ণ
أَسْتَغْفِرُ اللهَ الَّذِىْ لَا إِلٰهَ إِلَّا هُوَ الْحَىُّ الْقَيُّومُ وَأَتُوبُ إِلَيْهِ
অর্থ : আমি সেই আল্লাহর কাছে ক্ষমা চাই, যিনি ছাড়া কোনো উপাস্য নেই, যিনি চিরঞ্জীব ও সবকিছুর ধারক, এবং আমি তাঁর কাছেই তওবা করি।

হাদিসে এসেছে, এই দোয়া পাঠকারী ব্যক্তি যদি বড় গোনাহেও লিপ্ত থাকে, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। (আবু দাউদ, তিরমিজি)

নবী করিম ﷺ শিক্ষা দিয়েছেন, সর্বোত্তম ইস্তিগফার বা সাইয়্যিদুল ইস্তিগফার পড়াও বিপদ থেকে মুক্তির বড় মাধ্যম,
اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ…
অর্থ : হে আল্লাহ! আপনি আমার রব, আপনি ছাড়া কোনো উপাস্য নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন, আমি আপনার বান্দা… নিশ্চয়ই আপনি ছাড়া কেউ গোনাহ ক্ষমা করতে পারে না।

রাসুলুল্লাহ ﷺ বলেছেন, যে ব্যক্তি সকালে বা রাতে দৃঢ় বিশ্বাস নিয়ে এ দোয়া পাঠ করে এবং সে সময় মৃত্যুবরণ করে, সে জান্নাতি হবে। (সহিহ বুখারি)
বিপদের মুহূর্তে নবীজি ﷺ–এর ওপর বেশি বেশি দরুদ পাঠ করাও আল্লাহর সাহায্য লাভের গুরুত্বপূর্ণ আমল। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে,
إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا
অর্থ : নিশ্চয়ই আল্লাহ ও তাঁর ফেরেশতাগণ নবীর ওপর দরুদ পাঠ করেন। হে মুমিনগণ, তোমরাও তাঁর ওপর দরুদ ও সালাম পাঠ করো। (সুরা আহজাব : ৫৬)

রাসুলুল্লাহ ﷺ বলেছেন, যে ব্যক্তি আমার ওপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ তার ওপর দশবার রহমত নাজিল করেন, দশটি গোনাহ মাফ করেন এবং দশটি মর্যাদা বৃদ্ধি করেন। (নাসায়ি)

চরম বিপদের সময় দোয়া ইউনুস বিশেষভাবে কার্যকর। কোরআনে বর্ণিত এই দোয়া হলো,
لَا إِلَـٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ
অর্থ : তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম। (সুরা আম্বিয়া : ৮৭)
রাসুলুল্লাহ ﷺ বলেছেন, কোনো মুসলমান বিপদের সময় এই দোয়া পড়লে আল্লাহ অবশ্যই তার ডাকে সাড়া দেন। (তিরমিজি)

এ ছাড়া আল্লাহর ইসমে আজমের মাধ্যমে দোয়া করাও বিপদমুক্তির অন্যতম উপায়। রাসুল ﷺ ইসমে আজম দিয়ে দোয়া করার ফজিলত সম্পর্কে বলেছেন, এ নামে ডেকে কিছু চাইলে আল্লাহ তা দান করেন এবং ডাকলে তিনি সাড়া দেন। (আবু দাউদ)

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত