সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

ছাত্র-জনতার ওপর নিষ্ঠুরতম হত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে: চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম

Our Times News

ছাত্র-জনতার হত্যাকাণ্ডের বিচার নিয়ে চিফ প্রসিকিউটরের প্রেস ব্রিফিং

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, জুলাই বিপ্লবে ছাত্র-জনতার ওপর যারা নিষ্ঠুরতম হত্যাকাণ্ড চালিয়েছে, বাংলাদেশের মাটিতেই তাদের বিচার নিশ্চিত করা হবে।

রোববার মোহাম্মদপুরে জুলাই বিপ্লবের সময় সংঘটিত হত্যাকাণ্ডে ফাইয়াজ-সৈকতসহ নয়জনকে হত্যার ঘটনায় তাপস-নানকসহ ২৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দাখিলের পর এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

চিফ প্রসিকিউটর জানান, ২০২৪ সালের জুলাই বিপ্লবে ১৮ ও ১৯ জুলাই ছিল বাংলাদেশের ইতিহাসের অন্যতম রক্তাক্ত দুটি দিন। এই দুই দিনে দেশের বিভিন্ন স্থানে ছাত্র-জনতার ওপর ব্যাপক ও বর্বর হত্যাকাণ্ড সংঘটিত হয়। এসব হত্যাকাণ্ডের অন্যতম হটস্পট ছিল রাজধানীর মোহাম্মদপুর এলাকা। সেখানে সন্ত্রাসীদের গুলিতে ফারহান ফাইয়াজ ও মাহমুদুর রহমান সৈকতসহ মোট নয়জন নিহত হন এবং বহু মানুষ আহত হন।

তিনি বলেন, ওইদিন সরাসরি মাথায় গুলি করে ফাইয়াজ ও সৈকতকে হত্যা করা হয়। শহীদ সৈকত ছিলেন প্রাণবন্ত ও উচ্চতায় প্রায় ছয় ফুট লম্বা এক তরুণ। ১৯ জুলাই শুক্রবার তিনি মাকে না জানিয়েই আন্দোলনে অংশ নিতে মোহাম্মদপুরে যান। পুলিশের একটি দল চাইনা রাইফেল দিয়ে গুলিবর্ষণ করলে একটি গুলি তার কপাল ভেদ করে পেছন দিয়ে বেরিয়ে যায় এবং ঘটনাস্থলেই তিনি শহীদ হন।

চিফ প্রসিকিউটর আরও বলেন, শহীদ ফারহান ফাইয়াজ ছিলেন অত্যন্ত হাস্যোজ্জ্বল ও সাহসী একজন তরুণ। ফাইয়াজ ও সৈকতের শাহাদাতের ঘটনা সে সময় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং জাতিকে গভীরভাবে নাড়া দেয়।
মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, শহীদদের রক্তের বিনিময়ে আজকের বাংলাদেশ অর্জিত হয়েছে। জুলাই বিপ্লবের সময় যারা সরাসরি হত্যাকাণ্ডে অংশ নিয়েছে, যারা পেছনে থেকে পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছে এবং যারা কমান্ড রেসপনসিবিলিটিতে ছিল-তাদের প্রত্যেককেই বিচারের মুখোমুখি করা হবে। এই অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবেই তদন্ত সংস্থা প্রয়োজনীয় তদন্ত প্রতিবেদন ও প্রমাণ আদালতে দাখিল করেছে।

তিনি জানান, আদালত অভিযোগ আমলে নিয়েছেন এবং আগামী ২৯ জানুয়ারি পরবর্তী কার্যক্রমের মাধ্যমে মামলার বিচার কার্য শুরু হবে। যথাযথ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে এই নিষ্ঠুর হত্যাকারীদের বিচার সম্পন্ন করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৮

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৮

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত