সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

এনসিপি নেতাদের রাজনীতি শেখার আহ্বান জানালেন মির্জা আব্বাস

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের উদ্দেশে রাজনীতি শেখার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, রাজনীতি মানে দায়িত্বশীল আচরণ ও দেশের উন্নয়নে কাজ করা, অপকর্মের জন্য রাজনীতির কোনো সুযোগ নেই।

মঙ্গলবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে মির্জা আব্বাস এনসিপি নেতাদের ইঙ্গিত করে বলেন, বয়স কম থাকলে আবেগ নয়, ধৈর্য ও পরিপক্বতা দিয়ে রাজনীতি করতে হয়। তিনি বলেন, রাজনীতি শিখুন, দেশের উন্নতি করুন। আমরা চাইলে আপনাদের রাজনীতি করার পথে সহযোগিতাও করবো। কিন্তু কেউ যদি অপকর্মে জড়ায়, তার জবাব দেওয়া হবে।

বিএনপির এই নেতা আরও বলেন, মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ে তারা কেউ ক্ষমতার লোভে রাজনীতিতে জড়িয়ে পড়েননি। পড়াশোনা ও নিজ নিজ পেশায় ফিরে গিয়েছিলেন উল্লেখ করে তিনি বলেন, তখনকার রাজনীতিতে ব্যক্তিগত স্বার্থ নয়, দেশের কল্যাণই ছিল মুখ্য। বর্তমান সময়ে কিছু রাজনৈতিক গোষ্ঠীর মধ্যে ক্ষমতার লোভ স্পষ্ট বলে মন্তব্য করেন তিনি।

মির্জা আব্বাস বলেন, আমরা মুক্তিযোদ্ধা। একটি দেশ স্বাধীন করেছি। তোমরা একটি শক্তিকে সরাতে ভূমিকা রেখেছ, তা স্বীকার করি। কিন্তু আমরা আমাদের সময়েও স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই করেছি।

নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরে তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি আজীবন কাজ করে যাবেন। তবে দেশকে কোনো প্রতারক, সুবিধাবাদী বা অপশক্তির হাতে তুলে দেওয়া হবে না বলেও দৃঢ় অবস্থান জানান বিএনপির এই শীর্ষ নেতা।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত