সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৩৯

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: স্পেনের দক্ষিণাঞ্চলে দুটি দ্রুতগতির ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২২ জন। আহতদের মধ্যে ৪৮ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে জরুরি পরিষেবা কর্তৃপক্ষ।

রোববার রাতে কর্ডোবা প্রদেশের আদামুস শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে একটি হাইস্পিড ট্রেন লাইনচ্যুত হয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এলাকাটি রাজধানী মাদ্রিদ থেকে প্রায় ৩৬০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।

দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। ঘটনাস্থলে নেওয়া ড্রোন ফুটেজে দেখা যায়, ফ্লাডলাইটের আলোয় উল্টে থাকা ট্রেনের বগিগুলো মারাত্মকভাবে দুমড়েমুচড়ে গেছে। অনেক যাত্রী ভাঙা জানালা দিয়ে বেরিয়ে আসেন, আবার অনেককে স্ট্রেচারে করে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, নিহতের সংখ্যা এখনো চূড়ান্ত নয় এবং তা আরও বাড়তে পারে। তিনি উদ্ধারকর্মীদের কঠিন পরিস্থিতিতে নিরলস কাজ করার জন্য ধন্যবাদ জানান এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
রাষ্ট্রায়ত্ত রেল অপারেটরের তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় জড়িত ইরিও ও আলভিয়া পরিচালিত দুটি ট্রেনে প্রায় ৪০০ যাত্রী ছিলেন। অধিকাংশ যাত্রীই স্পেনের নাগরিক, যারা সপ্তাহান্ত শেষে মাদ্রিদে ফেরার পথে ছিলেন। পর্যটন মৌসুম কম থাকায় ট্রেনে বিদেশি যাত্রীর সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল বলে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনার পর মাদ্রিদ ও দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়ার মধ্যে কর্ডোবা, সেভিল ও গ্রানাডাসহ দুই শতাধিক ট্রেন চলাচল সাময়িকভাবে বাতিল করা হয়েছে। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এ ঘটনার পর সোমবারের সব সরকারি কর্মসূচি বাতিল করেছেন।

প্রাথমিকভাবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উল্লেখ্য, ২০১৩ সালের পর এটিই স্পেনে সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৮

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৮

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত