সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

যশোরে কানায় কানায় ভরে উঠেছে তারেক রহমানের জনসভা মাঠ

Our Times News

যশোরে তারেক রহমানের জনসভায় জনসমাগম

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: যশোরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জনসভাকে ঘিরে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা গেছে। সোমবার দুপুরের আগেই উপশহর কলেজ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে।
জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। নির্ধারিত সময় অনুযায়ী তারেক রহমানের দুপুরের পর জনসভাস্থলে পৌঁছানোর কথা রয়েছে। এর আগে তিনি খুলনায় অনুষ্ঠিত আরেকটি জনসভায় অংশ নেন।

সকাল থেকেই যশোর শহর ও আশপাশের এলাকা থেকে নেতাকর্মীরা দলে দলে জনসভাস্থলে আসতে থাকেন। বর্ণিল সাজ, দলীয় পতাকা, জাতীয় পতাকা ও ধানের শীষ প্রতীক নিয়ে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাঠে মানুষের ঢল নামে।

জনসভায় নারীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। বিভিন্ন বয়সী নারী-পুরুষ, এমনকি শিশুরাও দলীয় সাজে অংশ নেয়। কেউ কেউ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদলে সাজানো শিশুদের সঙ্গে নিয়ে মাঠে আসেন।

যশোরের আটটি উপজেলা ছাড়াও মাগুরা, ঝিনাইদহ ও নড়াইল জেলা থেকে বিএনপির নেতাকর্মীরা জনসভায় অংশ নেন। অংশগ্রহণকারীরা জানান, দীর্ঘদিন পর বড় পরিসরে দলীয় সমাবেশ হওয়ায় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

জনসভাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মাঠ ও আশপাশের এলাকায় তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। যানবাহন নিয়ন্ত্রণ ও নিরাপত্তা তল্লাশিতে কাজ করছে পুলিশ, র‌্যাব ও অন্যান্য সংস্থা।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত