সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ক্ষমতায় গেলে সেনাবাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করবে না বিএনপি: তারেক রহমান

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে কোনো অবস্থাতেই সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সেনাবাহিনীর পেশাদারিত্ব ও মর্যাদা রক্ষা করাই বিএনপির অবস্থান।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর একটি হোটেলে ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা সদস্যদের পরিবার ও অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, সেনাবাহিনীর গৌরব ফিরিয়ে আনার বিষয়টি শুধু বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। গৌরব অর্জন এবং তা ধরে রাখার জন্য সেনাবাহিনীর পেশাদার ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একই সঙ্গে সেনাসদস্যদের রাজনীতি সম্পর্কে সচেতন থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, সেনাবাহিনী রাজনীতির অংশ নয়, বরং রাষ্ট্রীয় দায়িত্ব পালনের প্রতীক।

তিনি আরও বলেন, সেনাবাহিনীর সম্মান ও মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন কোনো কর্মকাণ্ড বিএনপি অতীতে করেনি, বর্তমানে করছে না এবং ভবিষ্যতেও করবে না। তার মতে, রাজনৈতিকভাবে শক্তিশালী বিএনপি মানেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আরও সুদৃঢ় হওয়া।

পিলখানা হত্যাকাণ্ড প্রসঙ্গে তারেক রহমান বলেন, ওই দিনের ঘটনা ছিল একটি পরিকল্পিত হত্যাযজ্ঞ। অথচ দিনটির যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়নি। তিনি জানান, সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করে ওই দিনকে শহীদ সেনা দিবস, সেনা হত্যাযজ্ঞ দিবস অথবা জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণার উদ্যোগ নেওয়া হতে পারে।

সেনাবাহিনীকে বিভিন্ন অপ্রাসঙ্গিক কাজে যুক্ত করা হলে তাদের মূল দায়িত্ব ব্যাহত হয় বলেও মন্তব্য করেন তিনি। গত দেড় দশকের অভিজ্ঞতা থেকে সেনা সদস্যদের নিজেদের বিবেক দিয়ে মূল্যায়ন করার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান।

এ সময় জাতীয় নিরাপত্তা পরিষদ গঠন, সেনাবাহিনীর কিছু বিধিমালা সংস্কারসহ অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের দেওয়া বিভিন্ন সুপারিশের বিষয়ে তিনি বলেন, জনগণের রায়ে বিএনপি সরকার গঠন করলে সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হবে। ওই কমিটির সুপারিশ ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনাও তুলে ধরেন তিনি।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত