সর্বশেষ
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার

বিপুল ভোটে জয়লাভের আশাবাদ জামায়াতে ইসলামীর

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: দেশবাসী ও নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিপুল ভোটে বিজয়ী হওয়ার আশাবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, অতীতের যেকোনো সময়ের তুলনায় এবারের নির্বাচন সুষ্ঠু হওয়ার ব্যাপারে জনগণের মধ্যে বেশি প্রত্যাশা ছিল।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট জুবায়ের জানান, ১১ দলীয় ঐক্য জোটের পক্ষ থেকে ২৯৯টি আসনে প্রার্থী দেওয়া হয়েছিল। তিনি আশা প্রকাশ করে বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণে জোটটি বিপুল ভোটে সর্বোচ্চ সংখ্যক আসনে জয়লাভ করবে।

তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার দায়িত্ব নেয়, তাদের তিনটি অঙ্গীকার ছিল, বিচার, সংস্কার এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন। এই নির্বাচনে মানুষের ব্যাপক অংশগ্রহণ সেই প্রত্যাশার প্রতিফলন বলে মন্তব্য করেন তিনি।

জুবায়ের আরও বলেন, ভোট দিতে মানুষ শহর ছেড়ে গ্রামে গেছে, সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে দীর্ঘ লাইনে ভোটারদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এটি প্রমাণ করে যে জনগণ ভোটাধিকার প্রয়োগে আগ্রহী ছিল।

তবে কিছু আসনে অনাকাঙ্ক্ষিত ঘটনার কথাও উল্লেখ করেন তিনি। শরীয়তপুর-২, কুমিল্লা-৮ ও পটুয়াখালী-১সহ কয়েকটি আসনের কিছু কেন্দ্রে জামায়াতের এজেন্টদের ঢুকতে বাধা দেওয়া হয়েছে এবং কোথাও হুমকি ও শারীরিক নির্যাতনের অভিযোগ রয়েছে বলে জানান তিনি। এসব বিষয় তাৎক্ষণিকভাবে প্রশাসন ও নির্বাচন কমিশনকে অবহিত করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

সব মিলিয়ে নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করে অ্যাডভোকেট জুবায়ের বলেন, সচেতন জনগণ চাইলে সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করতে পারে। তিনি দেশবাসীকে অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশ আবারও প্রমাণ করেছে, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত