সর্বশেষ
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার

গণভোটে এগিয়ে ‘হ্যাঁ’, প্রাথমিক ফলে ৭৫.৩৪ শতাংশ ভোট

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: গণভোটে এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে স্পষ্টভাবে এগিয়ে রয়েছে ‘হ্যাঁ’ ভোট। নির্বাচন কমিশন, বিভিন্ন জেলার রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এবং সংশ্লিষ্ট প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী, গত রাত ২টা পর্যন্ত পাওয়া সর্বশেষ ফলাফলে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৭৫ দশমিক ৩৪ শতাংশ এবং ‘না’ ভোট পড়েছে ২৪ দশমিক ৬৬ শতাংশ।

নির্বাচন কমিশনের প্রাথমিক তথ্য অনুযায়ী, ২৯৯টি সংসদীয় আসনের মধ্যে রাজধানী ঢাকার পাঁচটি আসনের কয়েকটি কেন্দ্রের গণভোটের ফলাফল পাওয়া গেছে।

ঢাকা-৫ আসনে মোট ১৫১টি কেন্দ্রের মধ্যে ১০টির ফলাফল পাওয়া গেছে। এসব কেন্দ্রে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৯ হাজার ৪৬২টি এবং ‘না’ ভোট পড়েছে ৩ হাজার ১৬০টি।

ঢাকা-৬ আসনের ১০১টি কেন্দ্রের মধ্যে ৩৪টি কেন্দ্রের ফল জানা গেছে। এখানে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ৩০ হাজার ১৭২ জন, বিপরীতে ‘না’ ভোট পড়েছে ১৪ হাজার ১৯টি।

ঢাকা-১৪ আসনে মোট ১৭৪টি কেন্দ্রের মধ্যে ৩০টির গণভোটের ফল পাওয়া গেছে। এতে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ২৪ হাজার ৬৮৫টি এবং ‘না’ ভোট পড়েছে ৬ হাজার ৭০৭টি।
ঢাকা-১৭ আসনের ১২৫টি কেন্দ্রের মধ্যে ২১টির ফলাফলে দেখা গেছে, ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১৬ হাজার ৩২১টি। আর ‘না’ ভোট পড়েছে ৪ হাজার ৬৬৯টি।

ঢাকা-১৮ আসনের ২১৯টি কেন্দ্রের মধ্যে ২৮টির ফলাফল পাওয়া গেছে। এসব কেন্দ্রে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ২৫ হাজার ৮০৮টি এবং ‘না’ ভোট পড়েছে ৮ হাজার ২৫১টি।

ঢাকার বাইরে নেত্রকোণা জেলার পাঁচটি নির্বাচনি আসনে মোট ভোটার সংখ্যা ২০ লাখ ৪৪ হাজার ৭৩৬ জন। জেলার ৬৭৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৬৬৫টির ফলাফল পাওয়া গেছে। এতে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৫ লাখ ৮৯ হাজার ২৮৩টি এবং ‘না’ ভোট পড়েছে ৩ লাখ ৫৯ হাজার ৭৪৭টি।

কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে ১৪৬টি কেন্দ্রের মধ্যে ১০৩টির ফল পাওয়া গেছে। এখানে ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ১ লাখ ১৩ হাজার ১৪টি এবং ‘না’ ভোট পেয়েছে ৩৮ হাজার ৫৪৬টি।

ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৯৪ হাজার ৬০৫টি এবং ‘না’ ভোট পড়েছে ২৭ হাজার ৪৯৭টি। ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ৫১ হাজার ৮৭৫টি, আর ‘না’ ভোট পড়েছে ২৫ হাজার ৪০১টি।
তবে পাহাড়ি জেলা খাগড়াছড়িতে প্রাপ্ত ফলাফলে ভিন্ন চিত্র দেখা গেছে। জেলার ২০৩টি কেন্দ্রের মধ্যে ৪১টির ফলাফলে ‘না’ ভোট এগিয়ে রয়েছে। এখানে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৩০ হাজার ৬৬৫টি এবং ‘না’ ভোট পড়েছে ৩১ হাজার ৭৬টি।

বাকি কেন্দ্রগুলোর ফলাফল আসার পর গণভোটের চূড়ান্ত চিত্র আরও স্পষ্ট হবে বলে জানিয়েছে নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত