সর্বশেষ
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার

আদালতের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ৩টি আসনের ফল প্রকাশ স্থগিত রাখছে নির্বাচন কমিশন

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ও প্রাথমিক ফলাফল নির্ধারণ সম্পন্ন হলেও তিনটি সংসদীয় আসনের চূড়ান্ত ফল ঘোষণা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সংশ্লিষ্ট আসনগুলোতে দায়ের করা মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই ফলাফল প্রকাশ করা হবে না বলে জানিয়েছে কমিশন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) এ বিষয়ে জারি করা পৃথক তিনটি চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
যেসব আসনের ফলাফল স্থগিত রাখা হয়েছে সেগুলো হলো— শেরপুর-২, চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪।
চট্টগ্রাম-৪ আসন সংক্রান্ত চিঠিতে উল্লেখ করা হয়, আপিল বিভাগে দায়ের করা সিপিএলএ নং ৪৪১/২০২৬ মামলার ৩ ফেব্রুয়ারির আদেশ অনুযায়ী প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আইনগতভাবে বৈধ ছিলেন। সে অনুযায়ী তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণও করেছেন। তবে মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার নির্বাচনী ফল প্রকাশে আইনগত বাধা থাকায় ফলাফল স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চট্টগ্রাম-২ আসনের ক্ষেত্রেও একই ধরনের সিদ্ধান্ত জানানো হয়েছে। কমিশনের চিঠিতে বলা হয়, আপিল বিভাগে দায়ের করা সিপিএলএ নং ৪৪০/২০২৬ মামলার আদেশ অনুযায়ী সরোয়ার আলমগীর নির্বাচনে অংশ নিতে পারেন। কিন্তু মামলার চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত তার প্রাপ্ত ভোটের ফলাফল প্রকাশ করা যাবে না।
অন্যদিকে শেরপুর-২ আসনের জন্য জারি করা চিঠিতে বলা হয়, সিপিএলএ নং ৪৪২/২০২৬ মামলার আদেশের আলোকে প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে তার নির্বাচনের চূড়ান্ত ফল মামলার শেষ আদেশের ওপর নির্ভরশীল হবে। সে কারণে এই আসনের ফলও আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত দিয়েছে কমিশন।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে, উল্লিখিত সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় সব প্রশাসনিক কার্যক্রম গ্রহণ করতে।
এদিকে বাকি আসনগুলোর ফলাফল ঘোষণার কার্যক্রম যথারীতি চলমান রয়েছে। তিনটি আসনের ক্ষেত্রে আদালতের রায় অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত