সর্বশেষ
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার

ফেনীতে নির্বাচনি বিরোধে জামায়াত কর্মীর দাড়ি ধরে লাঠিপেটা, স্ত্রীকেও হেনস্তার অভিযোগ

Our Times News

ফেনীতে নির্বাচনি বিরোধের ঘটনায় জামায়াত কর্মী আহত

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: ফেনীর দাগনভূঞা উপজেলায় নির্বাচনি বিরোধকে কেন্দ্র করে এক জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহত ওই কর্মীর দাড়ি ধরে টেনে মারধর করা হয় এবং তার স্ত্রীকেও হেনস্তার শিকার হতে হয়েছে।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, শনিবার রাজাপুর ইউনিয়নের দক্ষিণ ভবানিপুর গ্রামে এই ঘটনা ঘটে। আহত নুরুল আবছার স্থানীয় ইব্রাহীম মুন্সী বাড়ির বাসিন্দা। অভিযুক্ত বেলাল হোসেন একই এলাকার বাসিন্দা ও যুবদল কর্মী হিসেবে পরিচিত।
নুরুল আবছার বলেন, “দুপুরে নামাজ শেষে ঘরে প্রবেশ করার পরপরই বেলাল হোসেন অতর্কিতভাবে ঢুকে দাড়ি ধরে টেনে মারধর করেছে।” তার স্ত্রী জানান, স্বামীকে রক্ষা করতে গিয়ে তাকেও লাঞ্ছিত করা হয়। তারা আরও জানান, নির্বাচনের সময়ও নুরুলকে একাধিকবার হত্যার হুমকি দেওয়া হয়েছিল।

আহত নুরুলকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। দাগনভূঞা উপজেলা জামায়াতের আমির গাজী সালেহ উদ্দিন ঘটনার বিষয়ে প্রশাসনকে অবহিত করার কথা জানিয়েছেন এবং হামলাকারীর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত