সর্বশেষ
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার

নির্বাচনের ডামাডোলের প্রভাবে রাজধানীতে সবজির দাম ঊর্ধ্বমুখী

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও পরবর্তী পরিস্থিতির প্রভাবে রাজধানীর কাঁচাবাজারে সবজির দাম বেড়েছে। পরিবহন সংকট, পাইকারি আড়ত আংশিক বন্ধ থাকা এবং সরবরাহ কমে যাওয়ায় বাজারে এর প্রভাব পড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা।

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহের তুলনায় প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। কোথাও কোথাও এই বাড়তি দাম আরও বেশি। করলা, মটরশুঁটি ও কাঁচা মরিচের মতো কয়েকটি সবজির দাম দ্বিগুণের কাছাকাছি পৌঁছেছে। নতুন পেঁয়াজ, রসুনসহ নিত্যপ্রয়োজনীয় কয়েকটি পণ্যের দামও বেড়েছে।

কারওয়ান বাজারসহ কয়েকটি বড় কাঁচাবাজারে গিয়ে দেখা যায়, অনেক পাইকারি আড়ত বন্ধ ছিল। খুচরা দোকানগুলোতেও স্বাভাবিক সময়ের তুলনায় পণ্য কম তোলা হয়েছে। বিক্রেতারা জানান, ভোট ঘিরে যানবাহন চলাচলে কড়াকড়ির কারণে মফস্বল থেকে পণ্য আসতে দেরি হয়েছে। সীমিত পরিবহনের কারণে ভাড়াও বেড়েছে, যার চাপ পড়েছে দামের ওপর।

এক বিক্রেতা জানান, পণ্য কম আসায় চাহিদার তুলনায় সরবরাহ রাখা যাচ্ছে না। ফলে বাধ্য হয়েই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। অন্যদিকে ক্রেতারা বলছেন, কয়েক দিনের ব্যবধানে সবজির দাম যেভাবে বেড়েছে, তা সাধারণ মানুষের জন্য বাড়তি চাপ তৈরি করছে।

ব্যবসায়ীদের আশা, নির্বাচন-পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক হলে পরিবহন ও পাইকারি আড়তের কার্যক্রম পুরোপুরি চালু হবে। তখন বাজারে সরবরাহ বাড়বে এবং সবজির দাম ধীরে ধীরে কমে আসবে। তবে আপাতত রাজধানীর বাজারে সবজির দামে ঊর্ধ্বমুখী প্রবণতাই দেখা যাচ্ছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত