সর্বশেষ
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার

তারেক রহমানের সঙ্গে কী কথা হলো এনসিপি নেতাদের

Our Times News

নাহিদ ইসলামের বাসায় এনসিপি নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তারেক রহমান

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। রোববার রাতে রাজধানীর বেইলি রোডে নাহিদ ইসলামের বাসায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারম্যান কিছু সময় নাহিদের বাসায় অবস্থান করেন এবং এনসিপি নেতাদের সঙ্গে সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন জানান, সাক্ষাতে সাম্প্রতিক নির্বাচনের ফলাফল ঘিরে ওঠা প্রশ্ন, নির্বাচন-পরবর্তী সহিংসতা, রাজনৈতিক সৌজন্যতা, ভবিষ্যতে একসঙ্গে কাজ করার সম্ভাবনা, সংস্কার ও বিচার সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়। তিনি বলেন, রাজনৈতিক সৌজন্যতা দেখিয়ে তারেক রহমানের এই সাক্ষাৎ ভবিষ্যতের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেয়।

সাক্ষাতের সময় নাহিদ ও সারজিস আলমকে আন্তরিকভাবে বুকে টেনে নেন তারেক রহমান। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, গাড়ি থেকে নামার পর নাহিদ ইসলামের বাসার সামনে তাদের দেখে স্নেহপূর্ণ আচরণ করেন বিএনপি চেয়ারম্যান।

রোববার রাত ৮টা ২৫ মিনিটে তারেক রহমান নাহিদের বাসায় পৌঁছান। এ সময় বাসার সামনে গিয়ে তাকে স্বাগত জানান নাহিদ ইসলাম। তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত