সর্বশেষ
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার

নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা মো. ইব্রাহীমের

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হওয়ার পর দলীয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ঢাকা–৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মো. ইব্রাহীম।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ঘোষণায় তিনি জানান, আপাতত ইসলামী আন্দোলন বাংলাদেশের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। তার ভাষায়, দলটি রাজনৈতিকভাবে কাঙ্ক্ষিত মান অর্জন না করা পর্যন্ত তিনি সক্রিয় থাকছেন না।

মো. ইব্রাহীম বলেন, ঢাকা–৫ আসনের জনগণ কোনো ভুল করেননি। বরং একটি দলের রাজনৈতিক ভুলের যথাযথ জবাব জনগণ দিয়েছে। এ বিষয়ে স্থানীয় ভোটারদের প্রতি তার কোনো ক্ষোভ বা অভিযোগ নেই।

তিনি আরও বলেন, জনগণের রায় তিনি সম্মানের সঙ্গে মেনে নিয়েছেন। যারা তার ওপর আস্থা রেখে ভোট দিয়েছেন, তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে ইসলামী আন্দোলনের তৃণমূল নেতাকর্মীদের অবদানের কথাও উল্লেখ করেন। তার মতে, অনেক শ্রমজীবী ও দিনমজুর মানুষ ব্যক্তিগত কাজ ফেলে রেখে রাতদিন পরিশ্রম করেছেন।
নির্বাচনের ফলাফল নিয়ে তিনি হতাশ নন বলেও জানান মো. ইব্রাহীম। তার মতে, প্রস্তুতি ও সাংগঠনিক অবস্থার ভিত্তিতে দল যে ফল পেয়েছে, সেটিই স্বাভাবিক।

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বলেন, দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে অসংখ্য মানুষের শ্রম ও স্বপ্ন জড়িয়ে আছে। সংগঠনকে এগিয়ে নিতে সুস্পষ্ট লক্ষ্য ও রূপরেখা নির্ধারণ জরুরি। স্পষ্ট পরিকল্পনা ছাড়া সামনে এগোনো সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।

নির্বাচনী ফলাফল অনুযায়ী, মো. ইব্রাহীম পেয়েছেন ১৪ হাজার ২০৬ ভোট। নির্বাচনে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন, তিনি পেয়েছেন ৯৬ হাজার ৬৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী নবী উল্লাহ নবী পেয়েছেন ৮৭ হাজার ৪৯১ ভোট।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত