সর্বশেষ
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার

বাবা-মায়ের পর সরকার প্রধানের দায়িত্ব নিচ্ছেন তারেক রহমান

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নতুন সরকার গঠন করতে যাচ্ছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী হলে আজ মঙ্গলবার সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

এর মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসে এক ব্যতিক্রমী অধ্যায় যুক্ত হতে যাচ্ছে। একই পরিবারের বাবা-মায়ের পর তৃতীয় সদস্য হিসেবে সরকার প্রধানের দায়িত্ব নিতে যাচ্ছেন তারেক রহমান। বাংলাদেশের ইতিহাসে আগে কখনো এক পরিবারের তিনজন সদস্যের সরকার পরিচালনার ঘটনা ঘটেনি।

বিএনপির দলীয় নথি অনুযায়ী, ১৯৭৭ সালের ২১ এপ্রিল তৎকালীন রাষ্ট্রপতি এ এস এম সায়েমের পদত্যাগের পর জিয়াউর রহমান রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। তার নেতৃত্বে দলটি রাষ্ট্রক্ষমতায় আসে এবং দেশের রাজনৈতিক ধারায় একটি নতুন অধ্যায় সূচিত হয়।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে জিয়াউর রহমান নিহত হন। সেই সময় রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত না থাকা খালেদা জিয়া স্বামীর মৃত্যুর পর দলের নেতৃত্বে আসেন।
স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখে তিনি দ্রুত জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত হন।

১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হলে খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। পরবর্তী সময়ে তিনি তিন দফা সরকার প্রধানের দায়িত্ব পালন করেন। একাধিক জাতীয় নির্বাচনে একাধিক আসনে অংশ নিয়েও কখনো পরাজিত না হওয়ার রেকর্ডও রয়েছে তার নামের পাশে।

গত ৩০ ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যু হয়। এরপর দলের সর্বোচ্চ দায়িত্ব পান তারেক রহমান। চলতি বছরের ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে তার নেতৃত্বেই বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এর মাধ্যমে বাবা-মায়ের পথ অনুসরণ করে এবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে গত ডিসেম্বরে যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার পর থেকেই দলীয় কার্যক্রম ও নির্বাচন প্রস্তুতিতে সরাসরি নেতৃত্ব দেন তিনি। আজ সরকার গঠনের মাধ্যমে তার রাজনৈতিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হতে যাচ্ছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত