সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

ভুয়া ‘ফ্যামিলি কার্ড’ বিক্রির অভিযোগে দম্পতি আটক

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় ভুয়া ‘ফ্যামিলি কার্ড’ ছাপিয়ে বিক্রি করার অভিযোগে এক দম্পতিকে আটক করা হয়েছে। আটকরা হলেন রাসেল ওরফে জিলানী এবং তার স্ত্রী হাসিনা। সোমবার (১৬ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হয়েছে যে, কার্ড বিক্রির প্রস্তাব এলে যাচাই-বাছাই ছাড়া টাকা দেবেন না।

ভুক্তভোগীরা জানায়, রাসেল ও তার স্ত্রী জাতীয় সংসদ নির্বাচনের পরদিন কাশিপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভুয়া কার্ড বিতরণ শুরু করেন। তারা নিজেকে বিএনপি কর্মী পরিচয় দিয়ে ‘জিসান ট্রেডার্স’ নামের প্রতিষ্ঠান ব্যবহার করে সহজ-সরল নারীদের কাছে ৫০ টাকায় কার্ড বিক্রি করেন। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কার্ড দেখালে মাসে ১,২৮৫ টাকায় চাল, ডাল, তেল ও মাংসসহ বিভিন্ন পণ্য পাওয়া যাবে।

কিন্তু সোমবার কার্ড ক্রেতারা পণ্য না পেয়ে বুঝতে পারেন তারা প্রতারণার শিকার। পরে ভুক্তভোগী নারীরা অভিযুক্তের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। স্থানীয়রা জানান, অধিকাংশ ক্রেতা নারী ও স্বল্পশিক্ষিত হওয়ায় সহজেই প্রতারণার ফাঁদে পড়েছেন।

ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু বলেন, “রাসেল ওরফে জিলানি আমাদের দলের কেউ নয়। সে একজন প্রতারক, আইনের হাতে তুলে দেওয়া উচিত।”

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত