সর্বশেষ
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার

পবিত্র রমজানকে মুনাফা লাভের মাসে পরিণত না করতে ব্যবসায়ীদের কঠোর বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Our Times News

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: পবিত্র রমজানকে অতিরিক্ত মুনাফার সময় হিসেবে না দেখার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দ্রব্যমূল্য যেন সাধারণ মানুষের নাগালের বাইরে না যায়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

বুধবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানান। রমজান আত্মশুদ্ধির মাস উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই মাসে মানুষের ভোগান্তি বাড়ানো কোনোভাবেই কাম্য নয়। বাজারে কৃত্রিম সংকট বা অতিরিক্ত মুনাফার প্রবণতা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

সরকার প্রধান বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়েই বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেছে। বাজারে কোনো ধরনের সিন্ডিকেট বা অনিয়ম বরদাশত করা হবে না বলেও সতর্ক করেন তিনি।

ক্ষুদ্র, মাঝারি ও বড় সব ব্যবসায়ীর প্রতি সরকারের অবস্থান স্পষ্ট জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ক্রেতা ও বিক্রেতা উভয়ের স্বার্থ সুরক্ষিত রাখতেই সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীদের যেকোনো পরামর্শ বা অভিযোগ সরকার গ্রহণে প্রস্তুত বলেও জানান তিনি।

রমজান মাসে ইফতার, তারাবিহ ও সেহরির সময় নিরবচ্ছিন্ন গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি অপচয় রোধ ও সংযম চর্চার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত