সর্বশেষ
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার

গণভোট সংবিধান থেকে কোনো অংশে কম নয়: সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: জাতীয় প্রেস ক্লাবে নাগরিক সংলাপে নাগরিক সংগঠন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, রাজনৈতিক দলগুলো জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়ন করতে বাধ্য। গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হওয়ায় জনগণ তাদের রায় স্পষ্টভাবে জানিয়েছে এবং এটি সংবিধানের গুরুত্বপূর্ণ অংশের সমান। তিনি অভিযোগ করেছেন, সংসদ সদস্যদের একটি বড় অংশ এখনও সংবিধান সংস্কার সভার শপথ নেননি, যা জনরায়ের প্রতি অশ্রদ্ধা।

বদিউল আলম মজুমদার বলেন, সংবিধান অনুযায়ী সকল ক্ষমতার মালিক জনগণ। গণভোটে জনগণ সরাসরি সিদ্ধান্ত নিয়েছে। যারা বলছেন গণভোট গ্রহণযোগ্য নয়, তারা ভুল করছেন। গণভোটে যে ফলাফল এসেছে, তা সংবিধানের গুরুত্বপূর্ণ অংশের চেয়ে কম নয়। এটি সরকারের বৈধতা প্রমাণ করে।

তিনি আরও জানান, হাজারো শহীদের রক্তের বিনিময়ে জনগণ তাদের রায় দিয়েছে। গণভোটের মাধ্যমে জনগণ ‘জুলাই সনদ বাস্তবায়ন অধ্যাদেশ (২০২৫)’ এবং সংবিধান সংস্কারের প্রস্তাব বাস্তবায়নের ক্ষেত্রে তাদের অবস্থান পরিষ্কার করেছে। গণভোটে ‘হ্যাঁ’-তে ৬৮ শতাংশ ভোট পড়েছে। তাই জনগণের রায়ই সর্বোচ্চ এবং সকল সাংবিধানিক ক্ষমতার উৎস।

বদিউল আলম মজুমদার বলেন, কেউ সংসদ সার্বভৌম বললেও তা সঠিক নয়। যেখানে লিখিত সংবিধান আছে, সেখানে সংবিধান অনুসারে সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ। তারা যে রায় দিয়েছে, তা পালন করা বাধ্যতামূলক।

নাগরিক সংলাপটি পরিচালনা করেন ভয়েস ফর রিফর্মের সমন্বয়ক ফাহিম মাশরুর। এতে রাষ্ট্রসংস্কার নিয়ে কাজ করা নাগরিক প্ল্যাটফর্মের প্রতিনিধি এবং জুলাই আন্দোলনের কিছু সরাসরি অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

ফাহিম মাশরুর বলেন, জুলাই কোনো সাধারণ ঘটনা ছিল না। জুলাই আন্দোলন ও রক্তপাত কেবল সরকারের পরিবর্তনের জন্য নয়, এটি জনগণের সংস্কারের আকাঙ্ক্ষার প্রতীক। গণভোটের রায়কে উপেক্ষা করলে সরকার বা রাজনৈতিক দল নিজেদের রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করবে। আশা করি খুব শিগগিরই সরকার এই বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত