
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: রাজশাহীর কুমারপাড়া এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ‘শুভ উদ্বোধন’ লেখা একটি ব্যানার টাঙানো হয়। শনিবার ভোরে মহানগর শাখার পরিত্যক্ত কার্যালয়ে ব্যানারটি দেখা যায়। বিষয়টি জানাজানি হলে দুপুরে স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতাকর্মীরা এসে ব্যানারটি খুলে পুড়িয়ে দেন, যা এলাকায় উত্তেজনা তৈরি করে।
স্থানীয়রা জানায়, সাবেক কোষাধ্যক্ষ ও পলাতক রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের ঘনিষ্ঠ শামসুজ্জামান আওয়াল নগরীতে অবস্থান করছেন। তিনি আর্থিক সহায়তা দিয়ে নগর আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন বলে অভিযোগ ওঠেছে। এ ধারাবাহিকতায় কুমারপাড়ায় ব্যানার টাঙানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বোয়ালিয়া মডেল থানার ওসি রবিউল ইসলাম বলেন, রাতের আঁধারে ব্যানারটি টাঙানো হয়েছে। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে যে কারা এ ঘটনায় জড়িত তা শনাক্ত করা হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেন, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
মহানগর বিএনপির নেতা-মুক্তা বিবৃতি দিয়েছেন, সরকারি দলের উচ্চপদস্থ কর্মকর্তা ও স্থানীয় নেতাদের মন্তব্য নেওয়া উচিত, এবং যারা গত বছরগুলোতে সন্ত্রাস ও হত্যার সঙ্গে জড়িত ছিলেন, তাদের বিষয়ে প্রশাসনকে কঠোর হতে হবে।





























