
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমান বলেছেন, বাংলাদেশে সব নারী ও কন্যার জন্য নিরাপত্তা নিশ্চিত করা হবে। তিনি রোববার (৮ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় এই কথা বলেন।
ডা. জুবাইদা রহমান বলেন, অদম্য মনোবলই সবচেয়ে বড় শক্তি। বেগম খালেদা জিয়ার নারী শক্তি ছিল তার দৃঢ়তায়, আর নেতৃত্বের শক্তি ছিল সাহসে।
তিনি আরও বলেন, নারী যখন এগিয়ে যায়, তখন জাতি এগিয়ে যায়। নারী দিবস উপলক্ষে তিনি সততা, মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের অঙ্গীকার পালন করার আহ্বান জানান।
ডা. জুবাইদা রহমানের কথায়, দেশের প্রতিটি নারী এবং কন্যা যেন নিরাপদ পরিবেশে নিজ নিজ অধিকার নিশ্চিত করতে পারে, সেই লক্ষ্য নিয়েই সরকার কাজ করে যাচ্ছে।





























