সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

নেশার টাকা জোগাতে শ্বশুরবাড়িতে চুরি, হাতেনাতে ধরা পড়লেন জামাতা ও তার বাবা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: নেত্রকোনার মদন পৌরশহরে নেশার টাকা জোগাড় করতে শ্বশুরবাড়িতে চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয়েছেন এক জামাতা ও তার বাবা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

রোববার রাত প্রায় ১১টার দিকে মদন পৌরশহরের শ্যামলী এলাকায় এ ঘটনা ঘটে। আটক দুজন হলেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মধ্যবাজার এলাকার বাসিন্দা বরুণ চন্দ্র কর্মকার (৪৫) এবং তার ছেলে তরুণ চন্দ্র কর্মকার (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে মদন পৌরশহরের বাসিন্দা অমূল্য চন্দ্র দাস-এর মেয়ের সঙ্গে তরুণের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর স্ত্রী ও বাবাকে নিয়ে শ্বশুরবাড়িতে এসে বসবাস শুরু করেন তিনি। পরে শ্বশুরবাড়ির কাছেই ভাড়া বাসায় থাকতে শুরু করেন। এক পর্যায়ে তরুণ মাদকাসক্ত হয়ে পড়েন।

অভিযোগ রয়েছে, প্রায় এক সপ্তাহ আগে নেশার টাকার জোগান দিতে তরুণ ও তার বাবা মিলে শ্বশুরের বাড়ি থেকে স্বর্ণালংকার চুরি করেন। এরপর রোববার রাতে আবারও একই উদ্দেশ্যে শ্বশুরের ঘরে ঢোকার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাদের ধরে ফেলেন এবং খবর দিলে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।

ঘটনার বিষয়ে তরুণ চন্দ্র বলেন, তিনি আগে মাদক সেবন করতেন, তবে এখন আর ইয়াবা খান না। তার দাবি, এক সপ্তাহ আগে তার বাবাই শ্বশুরের বাড়ি থেকে স্বর্ণালংকার চুরি করেছিলেন এবং এ কাজটি ঠিক হয়নি।

অন্যদিকে বরুণ চন্দ্র কর্মকার বলেন, টাকার চাপের কারণে তারা ওই স্বর্ণালংকার চুরি করে বিক্রি করেছিলেন এবং ঘটনাটি তাদের ভুল হয়েছে।

ভুক্তভোগী অমূল্য চন্দ্র দাস বলেন, তার জামাতা দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। বিয়ের পর থেকেই মেয়ের স্বর্ণালংকার বিক্রি করে দিয়েছে। পরে নেশার টাকার জন্য আবারও তার ঘরে চুরি করেছে বাবা-ছেলে।

এ বিষয়ে হাসনাত জামান বলেন, ঘটনাটি পারিবারিক হওয়ায় ভুক্তভোগী পরিবার এখনও লিখিত অভিযোগ দেয়নি। তারা আপস-মীমাংসার কথা জানিয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত