সর্বশেষ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি

আওয়ামী লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল, দমনে পদক্ষেপ নেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বলেছেন, ২০০১ সালে ক্ষমতা ছাড়ার সময় বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হিসেবে পরিচিতি পেয়েছিল। পরে খালেদা জিয়ার নেতৃত্বে সরকার দায়িত্ব গ্রহণের পর দুর্নীতি দমনে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়।

বৃহস্পতিবার সংসদের প্রথম অধিবেশনে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি বলেন, ২০০১ সালের জুনে আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছাড়ার সময় দেশের ভাবমূর্তি দুর্নীতির কারণে আন্তর্জাতিক অঙ্গনে ক্ষতিগ্রস্ত হয়। ওই বছরের অক্টোবরে নতুন সরকার গঠনের পর দুর্নীতি নিয়ন্ত্রণে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়।

রাষ্ট্রপতি উল্লেখ করেন, খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার ২০০৪ সালে দুর্নীতি দমন কমিশন আইন প্রণয়ন করে এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে। এসব পদক্ষেপের ফলে বাংলাদেশ ধীরে ধীরে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার কলঙ্ক থেকে বেরিয়ে আসে এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভাবমূর্তি কিছুটা উন্নত হয়।

তিনি বলেন, ২০০৬ সালের আগেই বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে বিবেচনা করা শুরু হয়।

রাষ্ট্রপতি আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের লক্ষ্য ছিল ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে জনগণের ভোটের মাধ্যমে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করা এবং একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা। এ লক্ষ্য বাস্তবায়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ খাত সংস্কারের জন্য ১১টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে।
তিনি জানান, বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকারের মধ্যে রয়েছে দুর্নীতি দমন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত