
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেওয়া রাশেদ খান বলেছেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পরে রাষ্ট্রপতির মাধ্যমে ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ’ জারি করানো হয়েছিল জামায়াতে ইসলামী এবং এনসিপির চাপের কারণে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। এই প্রভাবের কারণে রাষ্ট্রপতির মাধ্যমে কিছু অধ্যাদেশও জারি হয়েছিল।
বৃহস্পতিবার বিকেল রাশেদ খান তার ফেসবুক পেজে জানিয়েছেন, ২০২৪ সালের ৮ আগস্ট সংবিধান অনুসারে বর্তমান রাষ্ট্রপতির হাতে শপথ নেওয়ার মাধ্যমে তার বৈধতা স্বীকৃত হয়। তিনি উল্লেখ করেন, সেই সময়কার ভুলের খেসারত এখন বিএনপির ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হতে পারে।
রাশেদ খান আরও বলেন, গণঅভ্যুত্থানের পরে গঠিত জাতীয় সংসদের প্রথম অধিবেশন বয়কট করে জামায়াতে ইসলামী ও এনসিপি সংসদ ও রাষ্ট্রকে অকার্যকর করার পথে হাটিয়েছে। এই হটকারিতার কারণে ভবিষ্যতে বাংলাদেশে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে আসবে।





























