সর্বশেষ
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার

সৌদিতে সতর্কতা জারি, যেকোনো সময় হাম/লার আশঙ্কা; একদিনে একাধিক যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের পূর্বাঞ্চলে সাময়িকভাবে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। ইরান থেকে সম্ভাব্য হামলার আশঙ্কার কারণে দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ এ সতর্কতা দেয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদন অনুযায়ী, পূর্বাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হলেও কিছু সময় পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে বলে জানানো হয়। পরে ওই সতর্কতা প্রত্যাহার করা হয়। তবে ঠিক কী ধরনের ঝুঁকি ছিল, সে বিষয়ে কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানায়নি।

এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই ইরান দাবি করেছে, একদিনে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একাধিক ড্রোন, ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমান ভূপাতিত করেছে। দেশটির সামরিক বাহিনীর বরাতে বলা হয়, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা অন্তত দুটি যুদ্ধবিমান, দুটি ক্ষেপণাস্ত্র এবং তিনটি ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে।

ইরানি সামরিক সূত্র আরও দাবি করেছে, এসব অভিযান বিভিন্ন অঞ্চলে পরিচালিত হয় এবং এর মধ্যে উন্নত প্রযুক্তির যুদ্ধবিমানও ভূপাতিত করা হয়েছে। কিছু ক্ষেত্রে পাইলটদের অবস্থান এখনো নিশ্চিত নয় বলে জানানো হয়।

ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা খোমেইন ও জানজান এলাকায় ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। একই সঙ্গে ইসফাহান ও বুশেহর অঞ্চলে কয়েকটি ড্রোন ভূপাতিত করার কথাও জানানো হয়।

অন্যদিকে, দক্ষিণাঞ্চল ও হরমুজ প্রণালির কাছে আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার দাবি করা হয়েছে, যা পরে পারস্য উপসাগরে বিধ্বস্ত হয় বলে জানায় ইরানি সেনাবাহিনী।

তবে এসব দাবির বিষয়ে স্বাধীনভাবে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকেও এখন পর্যন্ত বিস্তারিত কোনো প্রতিক্রিয়া আসেনি।

বিশ্লেষকদের মতে, এই ধরনের পাল্টাপাল্টি দাবি মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলছে।

সূত্র: আলজাজিরা, প্রেসটিভি

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত