
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্কঃ ২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই চূড়ান্ত হয়েছে শেষ ষোলোর (Round of 16) লাইনআপ। টুর্নামেন্টের সবচেয়ে উত্তেজনাপূর্ণ পর্বে জায়গা করে নিয়েছে বিশ্বের সেরা ১৬ দল। এখন থেকে প্রতিটি ম্যাচই ‘করো বা মরো’। একটি হার মানেই বিশ্বকাপ থেকে বিদায়।
সবচেয়ে আকর্ষণীয় ম্যাচগুলোর মধ্যে রয়েছে আর্জেন্টিনা বনাম মিশর, যেখানে লিওনেল মেসির মুখোমুখি হবেন আফ্রিকার সুপারস্টার মোহাম্মদ সালাহ। এছাড়া পর্তুগাল বনাম স্পেন, ব্রাজিল বনাম নরওয়ে এবং মেক্সিকো বনাম ইংল্যান্ড ম্যাচগুলো নিয়েও ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে।
শেষ ষোলোর পূর্ণ সূচি (বাংলাদেশ সময়)
🇨🇦 কানাডা 🆚 মরক্কো
🗓️ ৪ জুলাই | 🕚 রাত ১১:০০
📍 হিউস্টন স্টেডিয়াম
🇵🇾 প্যারাগুয়ে 🆚 ফ্রান্স
🗓️ ৫ জুলাই | 🕒 রাত ৩:০০
📍 ফিলাডেলফিয়া স্টেডিয়াম
🇧🇷 ব্রাজিল 🆚 নরওয়ে
🗓️ ৬ জুলাই | 🕑 রাত ২:০০
📍 নিউ ইয়র্ক
🇲🇽 মেক্সিকো 🆚 ইংল্যান্ড
🗓️ ৬ জুলাই | 🕕 সকাল ৬:০০
📍 মেক্সিকো সিটি স্টেডিয়াম
🇵🇹 পর্তুগাল 🆚 স্পেন
🗓️ ৭ জুলাই | 🕐 রাত ১:০০
📍 ডালাস স্টেডিয়াম
🇺🇸 যুক্তরাষ্ট্র 🆚 বেলজিয়াম
🗓️ ৭ জুলাই | 🕕 সকাল ৬:০০
📍 সিয়াটল স্টেডিয়াম
🇦🇷 আর্জেন্টিনা 🆚 মিশর
🗓️ ৭ জুলাই | 🕙 রাত ১০:০০
📍 আটলান্টা স্টেডিয়াম
🇨🇭 সুইজারল্যান্ড 🆚 কলম্বিয়া
🗓️ ৮ জুলাই | 🕑 রাত ২:০০
এবারের শেষ ষোলোয় প্রতিটি ম্যাচই হতে যাচ্ছে হাইভোল্টেজ লড়াই।
বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে প্রতিটি দলকে নিজেদের সেরাটা উজাড় করে দিতে হবে। ফুটবল বিশ্বের চোখ এখন এই মহারণগুলোর দিকেই।




























