সর্বশেষ
ইতিহাস গড়া মিশরের আবেগঘন ঘোষণা! বিশ্বকাপের ঐতিহাসিক জয় ফিলিস্তিনকে উৎসর্গ করলেন কোচ
সৌদি প্রতিনিধি দলের সামনে সূরা আলে ইমরানের ১৩ নম্বর আয়াত তিলাওয়াত
জুলাই চেতনা নিয়ে ব্যবসা বা রাজনৈতিক ফায়দা না তোলার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
তেহরানে খামেনির শোক সমাবেশে ‘আমেরিকার ধ্বংস’ ও ‘প্রতিশোধের’ স্লোগান
আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে অবাক হবো, ফেভারিট স্পেন ও ফ্রান্স: সাকিব আল হাসান
জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিশ্বকাপে শুরু হচ্ছে মহারণ! শেষ ষোলোর সূচি প্রকাশ, জেনে নিন কার বিপক্ষে কে খেলবে
জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
খামেনির ‘রক্তের বদলা’ নেওয়ার শপথে ইরানের হুংকার! যুক্তরাষ্ট্র-ইসরাইলকে কঠোর হুঁশিয়ারি
আর্জেন্টিনা জিতলেও তবে মেসিদের জান জীবন বের করে ফেলেছে ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচিত পুঁচকে দল কেপ ভার্দে
চার খলিফার নামে বাংলাদেশ সেনাবাহিনীর ব্যাটালিয়ন, গা জ্বলছে কেন ভারতর?
অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে বিধ্বস্ত করে ইতিহাস গড়ে শেষ ১৬ তে জায়গা করে নিল মুহাম্মাদ সালাহর মিশর
আলী খামেনির শেষ বিদায়ে মুসলিম বিশ্বে ইরানের ঐক্যের ডাক
চার খলিফার নামে সেনাবাহিনীর ব্যাটালিয়ন, ভারতীয় গণমাধ্যমে ব্যাপক আলোচনা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে কেপ ভার্দে বড় চমক দেখাবে বলে ভবিষ্যদ্বাণী করেছিলেন ঘানার আধ্যাত্মিক সাধক নান্না কওয়াকু বোনসাম। তবে মাঠের ফলাফল হয়েছে সম্পূর্ণ উল্টো। আর্জেন্টিনা জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে, আর নিজেদের ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ঘানা।

রাউন্ড অব ৩২-এ কেপ ভার্দের বিপক্ষে অতিরিক্ত সময় পর্যন্ত গড়ানো ম্যাচে ৩-২ গোলের জয় পায় আর্জেন্টিনা। ফলে লিওনেল মেসিকে থামানোর যে দাবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা য়ার হয়েছিল, সেটি বাস্তবে কোনো প্রভাব ফেলতে পারেনি।

অন্যদিকে কলম্বিয়ার বিপক্ষে শুরু থেকেই চাপে ছিল ঘানা। ম্যাচের ১৪তম মিনিটে জন আরিয়াসের গোলে এগিয়ে যায় কলম্বিয়া। এরপর দুই দলই সুযোগ তৈরি করলেও আর কোনো গোল হয়নি।

দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার চেষ্টা চালায় ঘানা। তবে কলম্বিয়ার রক্ষণ ভাঙতে ব্যর্থ হয় আফ্রিকার দলটি। এক পর্যায়ে লুইস দিয়াজ বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে শেষ ষোলো নিশ্চিত করে কলম্বিয়া।

কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়ার লক্ষ্যে আগামী ৮ জুলাই সুইজারল্যান্ডের মুখোমুখি হবে কলম্বিয়া।

এর আগে নান্না কওয়াকু বোনসাম দাবি করেছিলেন, কেপ ভার্দে আর্জেন্টিনাকে হারিয়ে দেবে। এর আগেও তিনি ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনকে নিয়ে একই ধরনের দাবি করেছিলেন। তবে এসব বক্তব্যের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

সবশেষে মাঠের ফলাফলই প্রমাণ করেছে, তার সর্বশেষ ভবিষ্যদ্বাণীও বাস্তবে মেলেনি।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শনিবার, ৪ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৯
সূর্যোদয়ভোর ৫:১৬
যোহরদুপুর ১২:০৩
আছরবিকাল ৩:২২
মাগরিবসন্ধ্যা ৬:৫০
এশা রাত ৮:১৭

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শনিবার, ৪ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৯
সূর্যোদয়ভোর ৫:১৬
যোহরদুপুর ১২:০৩
আছরবিকাল ৩:২২
মাগরিবসন্ধ্যা ৬:৫০
এশা রাত ৮:১৭

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত