সর্বশেষ
শেখ মুজিব স্বাধীনতা চাননি, পাকিস্তানের মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন: দাবি বিএনপি নেতা বরকত উল্লাহ বুলুর
খামেনির শোকানুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিদলের সামনে যে কুরআনের আয়াত তিলাওয়াত করা হলো, কী ছিল তার বার্তা?
শত্রু-মিত্রদের ভিন্ন ভিন্ন কুরআনের আয়াত শুনিয়ে কূটনৈতিক বার্তা দিল ইরান
ফুটবল বিশ্বে নতুন পরাশক্তি মরক্কো! আর্জেন্টিনা ব্রাজিল ছেড়ে মরোক্কান মুসলিম সিংহের সমর্থনে বাংলাদেশী ফুটবল পাগল সমর্থকরা
শ্রমিকদের জন্য সুখবর! বন্ধ রাষ্ট্রীয় কলকারখানা দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
স্বাগতিক কানাডার স্বপ্নকে বিধ্বস্ত করে সবার আগে কোয়ার্টার ফাইনালে মরক্কান সিংহরা
খামেনির জানাজায় লাখো মানুষের উপস্থিতি দেখে বিস্মিত ট্রাম্প
ভেনেজুয়েলায় ভূমিকম্পের মৃত্যু প্রায় ৩ হাজারে, উদ্ধার অভিযান গুটিয়ে নিচ্ছে আন্তর্জাতিক দল
সকালের নাস্তায় সেদ্ধ ডিম কেন রাখবেন? জানুন নিয়মিত খাওয়ার ৬ স্বাস্থ্য উপকারিতা
জুলাই আন্দোলন ব্যর্থ হলে বিএনপি নেতাকর্মীদের পরিণতি ভয়াবহ হতো
ফেড সুদহার বাড়ালে আরও কমতে পারে সোনার দাম, সতর্ক করল জেপি মরগান
ইতিহাস গড়া মিশরের আবেগঘন ঘোষণা! বিশ্বকাপের ঐতিহাসিক জয় ফিলিস্তিনকে উৎসর্গ করলেন কোচ
সৌদি প্রতিনিধি দলের সামনে সূরা আলে ইমরানের ১৩ নম্বর আয়াত তিলাওয়াত
জুলাই চেতনা নিয়ে ব্যবসা বা রাজনৈতিক ফায়দা না তোলার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
তেহরানে খামেনির শোক সমাবেশে ‘আমেরিকার ধ্বংস’ ও ‘প্রতিশোধের’ স্লোগান

জুলাই আন্দোলন ব্যর্থ হলে বিএনপি নেতাকর্মীদের পরিণতি ভয়াবহ হতো

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম বলেছেন, জুলাই আন্দোলন সফল না হলে বিএনপির নেতাকর্মীদের কঠিন পরিণতির মুখোমুখি হতে হতো।

শনিবার (৪ জুলাই) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ঢাকা মহানগর জাতীয়তাবাদী হকার্স দলের আয়োজিত এক স্মরণসভা ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

আবদুস সালাম দাবি করেন, সে সময় বিএনপির বহু নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলাসহ বিভিন্ন মামলা ছিল। তার ভাষায়, সরকার পরিবর্তন না হলে এসব মামলার কারণে তাদের স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব হতো না।

তিনি বলেন, বিএনপি কেবল ক্ষমতার জন্য নয়, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই আন্দোলন করেছে। ছাত্র, শ্রমিক, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে জুলাই আন্দোলন সফল হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশবিরোধী ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে। তাই গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে নেতাকর্মীদের ধৈর্য ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

হকার ব্যবস্থাপনা নিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, সিটি করপোরেশনের উদ্দেশ্য হকার উচ্ছেদ নয়; বরং নির্ধারিত স্থানে ব্যবসার সুযোগ সৃষ্টি করে শৃঙ্খলাপূর্ণ পরিবেশ নিশ্চিত করা। এ লক্ষ্যে নাইট মার্কেট, সাপ্তাহিক বাজার, নিবন্ধিত হকারদের পরিচয়পত্র প্রদান এবং প্রয়োজনীয় নাগরিক সুবিধা চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
রবিবার, ৫ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৯
সূর্যোদয়ভোর ৫:১৬
যোহরদুপুর ১২:০৩
আছরবিকাল ৩:২২
মাগরিবসন্ধ্যা ৬:৪৯
এশা রাত ৮:১৭

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
রবিবার, ৫ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৯
সূর্যোদয়ভোর ৫:১৬
যোহরদুপুর ১২:০৩
আছরবিকাল ৩:২২
মাগরিবসন্ধ্যা ৬:৪৯
এশা রাত ৮:১৭

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত