সর্বশেষ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়
বৃষ্টি কমতেই বাড়ছে দূষণ, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১২তম

ন্যায্য মূল্যের চেয়েও বেশি দাম রাখায় চাঁদপুরে ইলিশ ব্যবসায়ীকে অর্থদণ্ড দিলো সেখানকার জেলা প্রসাশন

Our Times News

সিনিয়র নিউজ করেসপন্ডেন্টঃ হুসাইন আল আজাদ।

আওয়ার টাইমস নিউজ ডেস্কঃ চাঁদপুরে ন্যায্য মূল্যের চেয়ে অতিরিক্ত দামে ইলিশ বিক্রি করায় এক মাছ ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা করেছে সেখানকার জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে দেশের অন্যতম বড় ইলিশের পাইকারি বাজার চাঁদপুর বড় স্টেশন মৎস্য অবতরণ কেন্দ্রে এ অভিযান চালানো হয়।

চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে অতিরিক্ত মুনাফায় ইলিশ বিক্রির অভিযোগে ঘাটের মাছ ব্যবসায়ী মো. রিপনকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন গণমাধ্যমকে বলেন, ইলিশের দাম নিয়ন্ত্রণে রাখতে আমরা বাজার মনিটরিং এ আসি। এসময় আমি ক্রেতা সেজে এক ব্যবসায়ীর কাছে মাছের দাম জানতে চাই। এসময় তিনি আমার কাছে দাম চান ১৫০০ টাকা। পরে তার কাগজ চেক করে দেখি তিনি কিনেছেন ১০০০ টাকা দরে।

ক্রেতাদের কাছে এমন অস্বাভাবিক দামে মাছ বিক্রি করা অন্যায়। তাই তাকে অর্থদণ্ড দিয়েছি। তাছাড়া অন্যান্য ব্যবসায়ীদেরও পর্যবেক্ষণ করার পাশাপাশি সতর্ক করা হয়েছে। আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা ভোক্তা অধিকারের এ কর্মকর্তা।

এদিকে ইলিশের দাম নিয়ন্ত্রণে এমন অভিযানকে সাধুবাদ জানিয়েছেন চাঁদপুরের মৎস্য ব্যবসায়ী নেতারা।

চাঁদপুর জেলা মৎস্য বণিক সমবায় সমিতির সভাপতি আব্দুল বারী জমাদার মানিক বলেনৈ, আমরাও চাই ইলিশের দাম নিয়ন্ত্রণে থাকুক। একজন ব্যবসায়ীর অনিয়ম পাওয়ায় প্রসাশন তাকে জরিমানা করেছে। এটাকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই। এবং ভোক্তা অধিদপ্তর কর্তৃপক্ষের নিয়মিত বাজার মনিটরিং থাকলে সকল ব্যবসায়ীদের মধ্যে স্বচ্ছতা আসবে বলে আমারা আশা করছি।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত