সর্বশেষ
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার

চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় দেশীয় অস্ত্রসহ নিষিদ্ধ ছাত্রলীগের ৬ জন আটক, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আরিফের হত্যাকাণ্ড এবং পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরো দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, জাতি-ধর্ম নির্বিশেষে ছাত্র-জনতা, হিন্দু-মুসলিম সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আজ বুধবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জ্যেষ্ঠ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের সময় প্রধান উপদেষ্টা এই বার্তা দেন। বৈঠক শেষে প্রেস সচিব শফিকুল আলম জানান, অধ্যাপক ইউনূস শান্তি ও জাতীয় ঐক্যের বার্তা দিয়েছেন এবং দেশবাসীকে উত্তেজনা পরিহারের আহ্বান জানিয়েছেন।

প্রেস সচিব আরও জানান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ইতোমধ্যে ৩৩ জনকে আটক করেছে। হত্যাকাণ্ডের ভিডিও দেখে সন্দেহভাজন ৬ জনকে আটক করা হয়েছে। এছাড়া সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ২১ জন এবং আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৬ জনকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে।

প্রদান উপদেষ্টার প্রেস সচিব আরো বলেন, “সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করেছে। জনগণকে আতঙ্কিত না হওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে।”

বিএনপির পক্ষ থেকে বৈঠকে জাতীয় ঐক্যের প্রস্তাব দেওয়া হয়। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে অংশ নেন মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত