সর্বশেষ
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার

ভারতকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে বলা হয়েছে বললেন পররাষ্ট্রসচিব

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: বাংলাদেশ অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না, তাই ভারতকেও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার বার্তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন।

সোমবার (৯ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

পররাষ্ট্রসচিব বলেন, “ভারতে বসে শেখ হাসিনা নিয়ে যেসব বক্তব্য দেওয়া হচ্ছে, তা বাংলাদেশ সরকারের পছন্দ নয়। এ বিষয়টি ভারতীয় পররাষ্ট্রসচিবকে জানানো হয়েছে। উত্তরে তিনি (বিক্রম মিশ্রি) বলেছেন, শেখ হাসিনার অবস্থান দুই দেশের সম্পর্কের অন্তরায় হওয়া উচিত নয়।”

পররাষ্ট্রসচিব আরও বলেন, “সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে যদি কারও কোনো সংশয় থাকে, তবে তারা সরাসরি বাংলাদেশে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারেন।” ধর্মীয় ও সংখ্যালঘু ইস্যুতে বিভ্রান্তি বা অপপ্রচারের সুযোগ নেই বলে ভারতকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।

এদিকে ওই বৈঠকে সীমান্তে হত্যাকাণ্ডের বিষয়েও আলোচনা হয়। মো. জসীম উদ্দিন বলেন, “সীমান্তে হত্যাকাণ্ড কোনোভাবেই কাম্য নয়। এটি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আমরা চাই, এই হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নামিয়ে আনা হোক।”

ভারতীয় প্রতিনিধি জানান, সীমান্তে নানা অপরাধ সংঘটিত হয়, যা হত্যাকাণ্ডের পেছনে ভূমিকা রাখে। তবে বাংলাদেশ পক্ষ থেকে জানানো হয়েছে, “আমরা কোনো অপরাধ সমর্থন করি না, আবার হত্যাকাণ্ডও সমর্থন করি না। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে এ বিষয়ে ভারতকে আরও দায়িত্বশীল হতে হবে।”

৫ আগস্টের পর থেকে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়ায় জটিলতা তৈরি হয়েছে। বৈঠকে এ অবস্থার পরিবর্তনের আহ্বান জানানো হয়। বিশেষত চিকিৎসা প্রার্থীদের জন্য ভিসা সহজ করার অনুরোধ জানানো হয়েছে।

রোহিঙ্গা সংকট সমাধানে ভারতের সহায়তা কামনা করেছে বাংলাদেশ। পাশাপাশি ভারতের জেলে আটক বাংলাদেশি নাগরিকদের ফেরত দেওয়ারও অনুরোধ করা হয়েছে।

বৈঠকে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে প্রচারিত বিভ্রান্তিমূলক তথ্যের বিষয়টিও তুলে ধরা হয়। এসব মিথ্যাচার বন্ধে ভারতের পদক্ষেপ কামনা করেছে বাংলাদেশ।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের উপস্থিতিতে অনুষ্ঠিত এই বৈঠকের পর ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি বলেন, “দুই দেশের জনগণকেন্দ্রিক সম্পর্ক আরও শক্তিশালী করতে আমরা গুরুত্ব দিচ্ছি। তবে সাম্প্রতিক ইস্যু, সংখ্যালঘু নিরাপত্তা, এবং কূটনীতিক মিশনে হামলার বিষয়ে ভারত তাদের উদ্বেগের কথা প্রকাশ করেছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত