সর্বশেষ
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার

বাসযোগ্য ও উপভোগ্য গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার করলেন তারেক রহমান

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “আমরা সবাই মিলে এমন একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবো, যা হবে সবার জন্য ন্যায়সঙ্গত, অন্তর্ভুক্তিমূলক, বাসযোগ্য এবং উপভোগ্য।”

আজ শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় আগারগাঁওয়ের এলজিআরডি মিলনায়তনে প্রতিবন্ধী নাগরিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

এসময় তারেক রহমান আরও বলেন, “আপনাদের প্রতিবন্ধকতা আমাদের সবার প্রতিবন্ধকতা। আপনাদের পেছনে রেখে আমরা কখনো এগোতে পারি না, আর এগোতে চাইও না। আমরা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য মর্যাদাপূর্ণ, সক্ষম এবং সমৃদ্ধ একটি সমাজ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। বিএনপি সব সময় আপনাদের পাশে ছিল, আছে, এবং ভবিষ্যতেও থাকবে।”

বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য শিক্ষা ও কর্মসংস্থানের পরিকল্পনা সম্পর্কে তারেক রহমান জানান, বিএনপি সরকার গঠন করলে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য প্রতিটি জেলায় বিশেষায়িত স্কুল প্রতিষ্ঠা করা হবে। এসব স্কুলে সাইন ল্যাঙ্গুয়েজ, ব্রেইল, এবং আধুনিক অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পদ্ধতি চালু থাকবে।

তিনি আরও বলেন, “কারিগরি ও পেশাগত শিক্ষার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। পাশাপাশি, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ এবং শিক্ষা উপকরণ সরবরাহ নিশ্চিত করা হবে। আমরা এমন একটি সমাজ গড়তে চাই যেখানে কেউ পেছনে পড়ে থাকবে না।”

তারেক রহমান একটি স্বতন্ত্র অধিদপ্তর প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, “এই অধিদপ্তর বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠীর উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের কার্যক্রম সমন্বয় করবে।”

তারেক রহমান প্রতিটি জেলা সদর হাসপাতালে বিশেষায়িত স্বাস্থ্যসেবা ইউনিট স্থাপন এবং প্রত্যন্ত অঞ্চলে মোবাইল হেলথ ক্লিনিক চালুর পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, “সহায়ক উপকরণ তৈরির জন্য কারখানা স্থাপন এবং আমদানির ক্ষেত্রে কর মওকুফের ব্যবস্থাও নেওয়া হবে।

তারেক রহমান বলেন, “বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অর্থনৈতিক স্বাবলম্বিতা, সামাজিক সক্ষমতা এবং মানবিক মর্যাদা নিশ্চিত করতে ধীরে ধীরে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। আমাদের লক্ষ্য একটি এমন সমাজ গড়া যেখানে সকলের সমান সুযোগ ও অধিকার থাকবে।”

তারেক রহমানের ভাষণে উঠে এসেছে একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশের দৃষ্টিভঙ্গি। তার পরিকল্পনাগুলো দেশের বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় নিয়ে আসার প্রতিশ্রুতিরই প্রতিফলন। বিশ্লেষকরা মনে করছেন, তার এই অঙ্গীকার একটি মানবিক ও উন্নত বাংলাদেশের ভিত্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত