সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

দুইবার ব্যাটিং করা আহত আলিসের অবিশ্বাস্য ব্যাটিংয়ে খুলনাকে কাঁদিয়ে ফাইনালে চিটাগং কিংস

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

স্পোর্টস ডেস্কঃ মিরপুরে অনুষ্ঠিত বিপিএলের দ্বিতীয় সেমিফাইনালে চিটাগং কিংস এক রোমাঞ্চকর জয়ের মাধ্যমে খুলনা টাইগারকে ২ উইকেটে পরাজিত করে ফাইনালে জায়গা করে নিয়েছে।

টস হেরে ব্যাটিংয়ে নেমে খুলনার শুরুটা ভালো হয়নি। মেহেদী মিরাজ ও অ্যালেক্স রোস দ্রুত আউট হয়ে যান। মোহাম্মদ নাঈম কিছুটা রান তোলার চেষ্টা করলেও ইনিংস বড় করতে পারেননি।

দলীয় ৪২ রানে ৪ উইকেট হারানোর পর মাহিদুল ইসলাম অঙ্কন ও শিমরন হেটমায়ারের ব্যাটিংয়ে কিছুটা প্রতিরোধ গড়ে ওঠে। অঙ্কন ৩২ বলে ৪২ রান করেন।

ক্যারিবিয়ান ব্যাটার হেটমায়ার দুর্দান্ত ফিফটি তুলে নেন। ৩৩ বলে ৬৩ রানের ইনিংস খেলেন তিনি। শেষ পর্যন্ত খুলনা ১৬৩ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে।

১৬৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চিটাগং কিংসও শুরুতে বিপদে পড়ে। তবে খাজা নাফি ও হুসাইন তালাত গুরুত্বপূর্ণ জুটি গড়ে তোলে। নাফি ৩৬ বলে ফিফটি তুলে নেন।

শেষ ওভারে জয়ের জন্য চিটাগংয়ের প্রয়োজন ছিল ১৬ রান। প্রথম বলেই আরাফাত সানি বাউন্ডারি হাঁকান। তৃতীয় বলে আলিস আল ইসলাম রান নিতে গিয়ে চোট পেয়ে আহত হয়ে মাঠ ছেড়ে যান, এরপর আলিসের পরিবর্তে মাঠে নামেন পেসার শরীফুল ইসলাম। নেমেই তৃতীয় বলে ৪ রান মেরে খেলা জমিয়ে দেন। জয়ের জন্য চিটাগাংয়ের প্রয়োজন ৩ বলে ৪ রান, তবে চতুর্থ বলে ক্যাচ আউট হয়ে ফিরে যায় শরিফুল। লাস্ট দুই বল খেলতে মাঠে নামেন চট্টগ্রামের সেই আহত বাঘ আলিস আল ইসলাম, মাঠে নেমেই প্রথম বলে অবিশ্বাস্যভাবে লংঅন দিয়ে ৪ মেরে চিটাগং কিংসকে স্বপ্নের ফাইনালে নিয়ে যায়।

খুলনার হয়ে হাসান মাহমুদ ও মুশফিক আহমেদ তিনটি করে উইকেট শিকার করেন। নাসুম আহমেদ নেন দুটি উইকেট।

চিটাগং কিংসের এই জয় তাদের ফাইনালে নিয়ে যাওয়ার পাশাপাশি বিপিএলের সমর্থকদের জন্য এক নাটকীয় ম্যাচ উপহার দেয়।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত