সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

ছাত্রদের নতুন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন উপদেষ্টা আসিফ মাহমুদ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: সম্প্রতি গঠিত ছাত্রদের নতুন রাজনৈতিক দলের সঙ্গে নিজের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার মুরাদনগরের আকবপুর উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “নতুন যে রাজনৈতিক দলটি গঠিত হয়েছে, তার সঙ্গে আমি কোনোভাবেই যুক্ত নই। কারণ আমি বর্তমানে সরকারের দায়িত্বে আছি এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছি।”

তিনি আরও বলেন, “সরকার আমাদের গণতান্ত্রিক রূপান্তরের দায়িত্ব দিয়েছে। এই অবস্থানে থেকে আমি বা আমাদের কেউ কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকতে পারি না। তবে, আমরা চাই দেশের প্রতিটি রাজনৈতিক দল জনগণের কল্যাণে কাজ করুক।”

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আলোচনা চলছে, যখন সিদ্ধান্ত হবে তখন সবাইকে জানানো হবে।”

সম্প্রতি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের বিষয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, “বিশেষত মেট্রোপলিটন শহরগুলোতে অপরাধ বৃদ্ধি পাওয়ায় সরকার টহল ব্যবস্থা আরও জোরদার করেছে। ঢাকার গুরুত্বপূর্ণ মোড়গুলোতে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে। সরকারের কঠোর নজরদারির ফলে দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আমরা আশাবাদী।”

তিনি আরও জানান, “জনগণের নিরাপত্তার স্বার্থে সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে, যা দ্রুতই কার্যকর হতে শুরু করবে।”

এর আগে, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্থানীয় উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে একটি নতুন সংযোগ সড়ক উদ্বোধন করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে বাঙ্গরা বাজার থানা পরিদর্শন করেন।

উক্ত মতবিনিময় সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত