সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বাবার ‘ঠিকাদারি লাইসেন্স’-এর জন্য জাতির কাছে ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের বাবার ঠিকাদারি লাইসেন্স নেওয়ার ঘটনা নিয়ে ক্ষমা চেয়েছেন। আজ (বৃহস্পতিবার) সকালে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে তিনি পুরো বিষয়টি ব্যাখ্যা করেন এবং দুঃখ প্রকাশ করেন।

আসিফ লিখেন, “গতকাল রাত ৯টার দিকে একজন সাংবাদিক আমার বাবার নামে ইস্যুকৃত ঠিকাদারি লাইসেন্সের বিষয়ে জানতে চান। আমি বাবার সঙ্গে কথা বলে নিশ্চিত হই, তিনি জেলা পর্যায়ের (জেলা নির্বাহী প্রকৌশলীর কার্যালয়) একটি লাইসেন্স করেছেন। আমি সেই সাংবাদিককে বিষয়টি জানাই, পরে সেটি গণমাধ্যমে প্রকাশ পায়। এখন বিষয়টি নিয়ে নানা আলোচনা হচ্ছে, তাই ব্যাখ্যা দেওয়া প্রয়োজন মনে করলাম।

তিনি বলেন, “আমার বাবা একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। একজন স্থানীয় ঠিকাদার তার নিজের কাজের সুবিধার জন্য বাবাকে দিয়ে লাইসেন্স করানোর পরামর্শ দেন। আমার বাবা সরল বিশ্বাসে সেটি গ্রহণ করেন এবং জেলা নির্বাহী প্রকৌশলীর অফিস থেকে লাইসেন্স নেন।

আসিফ আরও বলেন, “রাষ্ট্রের যেকোনো নাগরিক ব্যবসার উদ্দেশ্যে লাইসেন্স নিতে পারেন, তবে আমি দায়িত্বে থাকাকালীন আমার বাবার এমন পদক্ষেপ স্পষ্টভাবে ‘স্বার্থের সংঘাত’ তৈরি করে। বিষয়টি জানার পর আমি বাবাকে বুঝিয়েছি এবং আজ তার আবেদনের ভিত্তিতে লাইসেন্সটি বাতিল করা হয়েছে।

পোস্টের একপর্যায়ে তিনি উল্লেখ করেন, “বাবা হয়তো কনফ্লিক্ট অব ইন্টারেস্ট বিষয়টি বুঝে উঠতে পারেননি। এজন্য আমি তার পক্ষ থেকে সবার কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।”
তিনি নিশ্চিত করেন, এই লাইসেন্স ব্যবহার করে কোনো সরকারি প্রকল্পে কাজের জন্য আবেদন করা হয়নি।

প্রসঙ্গত: উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা—যিনি একজন শিক্ষক ছিলেন—তার নামে ঠিকাদারি লাইসেন্স ইস্যু করা হয়েছে। বিষয়টি জানতে পেরে একজন সাংবাদিক সরাসরি উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করেন এবং নিশ্চিত হওয়ার পর নিউজ প্রকাশিত হয়। এরপর সামাজিক মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা, যা উপদেষ্টাকে ব্যাখ্যা দিতে বাধ্য করে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত