সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

হারানো ভাইয়ের খোঁজ নাকি ছিনতাই? বেনাপোলে রহস্যজনক নারীচক্র আটক

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: বেনাপোল পৌরসভার দিঘিরপাড় এলাকায় স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টাকালে ছয় নারী জনতার হাতে ধরা পড়েছেন। শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেন।

আটক নারীরা ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বাসিন্দা। তারা হলেন—ইভা আক্তার (৩৫), সুলতানা খাতুন (২৪), মোর্শেদা খাতুন (২০), রাবেয়া খাতুন (১৮), শাহনাজ পারভিন (২৩) এবং নারগিস খাতুন (২১)।

ভুক্তভোগী তানিয়া (৩৪) জানান, তিনি বেনাপোল বাজার থেকে ইজিবাইকে করে বাসায় ফিরছিলেন। পথে তালশারী এলাকায় ওই ছয় নারী ইজিবাইকে ওঠে। তারা গাদাগাদি করে বসে এবং কিছু টাকা ফেলে তাকে তুলতে বলেন। তানিয়া নিচু হলে একটি ছোট কাটার দিয়ে তার গলার স্বর্ণের চেইন কাটার চেষ্টা করা হয়। তিনি চিৎকার দিলে স্থানীয় যুবক মফিজুর রহমান পিন্টু এগিয়ে এসে ছিনতাইকারীদের ধরে ফেলেন।

আটক নারীদের একজনের কোলে একটি শিশু সন্তানও ছিল, যা দেখে সাধারণ মানুষ কিছুটা বিভ্রান্ত হয়েছিল।

আটক ইভা আক্তার দাবি করেন, তারা বেনাপোলে হারিয়ে যাওয়া এক ভাইকে খুঁজতে এসেছিলেন। তবে কোন ঠিকানা, পরিচয় বা নির্দিষ্ট তথ্য দিতে পারেননি তারা, যা তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৈরি করেছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া জানান, তদন্তে তাদের বিরুদ্ধে প্রতারণা ও ছিনতাইয়ের চেষ্টা প্রমাণিত হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করে শনিবার সকালে যশোর আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৮

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৮

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত