সর্বশেষ
বিদ্যুৎ ও জ্বালানি খাতের দুর্নীতি বন্ধ না করে, উল্টো বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণের ওপর চাপ সৃষ্টি করছে সরকার: গোলাম পরওয়ার
শিশুদের কাঁধে বইয়ের বোঝা নয়, হাসিখুশি শৈশব দেখতে চাই: শিক্ষামন্ত্রী
অনেক রক্ত-ত্যাগের বিনিময়ে গড়া সংসদ, ব্যর্থ হলে হতাশ হবে পুরো জাতি: স্পিকার
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার

সব ধর্মের নারীকে সমান অধিকার ও যৌনকর্মীদের শ্রমিক স্বীকৃতি: নারী সংস্কার কমিশনের সুপারিশে তীব্র বিতর্ক

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: নারী বিষয়ক সংস্কার কমিশনের সাম্প্রতিক প্রতিবেদনে বেশ কয়েকটি সুপারিশ ঘিরে দেশজুড়ে বিতর্ক তীব্র হয়েছে। বিশেষত অভিন্ন পারিবারিক আইনের মাধ্যমে সব ধর্মের নারীর জন্য সমান অধিকার, উত্তরাধিকার আইনে নারীদের সম্পদের অর্ধেক নিশ্চিত করা এবং শ্রম আইনে যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ নিয়ে ইসলামপন্থী গোষ্ঠীগুলোর কড়া আপত্তি উঠেছে।

প্রধান উপদেষ্টার কাছে ১৯ এপ্রিল কমিশন এ প্রতিবেদন জমা দেয়। এতে উল্লেখ রয়েছে, মুসলিম, হিন্দু ও খ্রিষ্টান—সব ধর্মের পারিবারিক আইন সংস্কার করে একটি অভিন্ন আইন প্রণয়নের প্রস্তাব দেওয়া হয়েছে, যার মাধ্যমে বিবাহ, তালাক ও ভরণপোষণে সব নারীর সমান অধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে। তবে আইনটি ঐচ্ছিক রাখার কথাও উল্লেখ রয়েছে।

অপরদিকে উত্তরাধিকার আইনের সংস্কারের মাধ্যমে নারীদের সম্পত্তিতে ৫০ শতাংশ অধিকার এবং যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাবকে ‘ইসলামবিরোধী’ বলে হেফাজতে ইসলাম বাংলাদেশ কমিশন বাতিলের দাবি জানিয়েছে। তারা আগামী ২৩ মে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে। একই দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশও।

তবে কমিশনের প্রধান শিরীন পারভীন হক জানিয়েছেন, তারা জানেন এই সুপারিশগুলো নিয়ে বাধা আসবে, কিন্তু বৈষম্য দূর করার জন্য এ ধরনের পদক্ষেপ জরুরি। তিনি আশা প্রকাশ করেন যে, অন্তর্বর্তীকালীন সরকার এই পরিবর্তনের নেতৃত্ব দিতে পারবে।

প্রতিবেদনে জাতীয় সংসদের আসন সংখ্যা দ্বিগুণ করে ৬০০ করার সুপারিশও করা হয়েছে, যেখানে প্রতি নির্বাচনি এলাকায় একটি করে সাধারণ ও একটি নারী সংরক্ষিত আসন থাকবে—দুইটিতেই সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন হবে। এ ছাড়া, রাজনৈতিক দলে ৩৩% নারীর অংশগ্রহণ নিশ্চিত করা, সব খাতে প্রসূতি ও পিতৃত্বজনিত ছুটি, গৃহকর্মী ও যৌনকর্মীদের শ্রমিক স্বীকৃতি, এবং একটি স্থায়ী নারী কমিশন গঠনের মতো ১৫টি বিষয়ে ৪২৩টি সুপারিশ পেশ করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সমাজবিজ্ঞানী জানিয়েছেন, সমাজে বড় পরিবর্তন সহজে গৃহীত হয় না। পর্যায়ক্রমে সংস্কার আনলে তা মেনে নেওয়া অপেক্ষাকৃত সহজ হয়। রিপোর্টে যেসব সুপারিশ এখনই বাস্তবায়নযোগ্য, প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে তা দ্রুত কার্যকর করার নির্দেশ দিয়েছেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত