সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

এবার জাতীয় পার্টির নিবন্ধন বাতিলের দাবিতে গণঅধিকার পরিষদের হুঙ্কার

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এবার জাতীয় পার্টির (জাপা) নিবন্ধন বাতিলের দাবিতে সরব হয়েছে গণঅধিকার পরিষদ। দলটির নেতারা বলেছেন, এ দলটিও অতীতের রাজনৈতিক অপরাধ ও জনবিচ্ছিন্ন নীতির ধারক-বাহক হওয়ায় তাদেরও রাজনীতি করার অধিকার থাকা উচিত নয়।

গতকাল রবিবার (১১ মে) দুপুরে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান লিখিত বক্তব্যে বলেন, “আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় আমরা সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। তবে এই সিদ্ধান্ত তখনই পূর্ণতা পাবে, যখন দেশের সকল জনবিচ্ছিন্ন ও অপরাধপ্রবণ দলকে নিষিদ্ধ করা হবে। সেই লক্ষ্যে জাতীয় পার্টির নিবন্ধন বাতিল জরুরি।”

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন দলটির সভাপতি নুরুল হক নুর। উপস্থিত নেতারা জানান, আজ সোমবার (১২ মে) নির্বাচন কমিশনে জাতীয় পার্টির নিবন্ধন বাতিলের দাবিতে তারা লিখিত অভিযোগ দাখিল করবেন।

রাশেদ খান আরও বলেন, “আমরা মনে করি শুধু আওয়ামী লীগ নয়, জাতীয় পার্টিও এ দেশের গণতন্ত্রকে বারবার ভেঙে চুরমার করেছে। কাজেই একটি সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হলে এসব দলকে রাজনৈতিক অঙ্গন থেকে বিদায় করতে হবে।”

তিনি উল্লেখ করেন, ১০ মে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও সংশ্লিষ্টদের বিচার না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম বন্ধ থাকবে। একইসঙ্গে আন্দোলনরত জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

গণঅধিকার পরিষদের নেতারা আরও জানান, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল না হলে চলমান গণজাগরণ সফল হবে না এবং এই রাজনৈতিক সংস্কার প্রক্রিয়া অসম্পূর্ণ থেকে যাবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত