
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সংসদ সদস্যরা সরকারি কোনো প্লট বা ট্যাক্স ফ্রি (শুল্কমুক্ত) গাড়ি গ্রহণ করবেন না।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় দলের সংসদ সদস্যদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের পর সাংবাদিকদের জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে জামায়াতে ইসলামী দলের আমির ডা. শফিকুর রহমানও ঘোষণা করেছিলেন, তাদের দলের নির্বাচিত সংসদ সদস্যরা রাষ্ট্রীয় প্লট বা শুল্কমুক্ত গাড়ি ব্যবহার করবেন না। বিএনপি এই নীতির সঙ্গে একমততা প্রকাশ করেছে।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সিদ্ধান্তের মাধ্যমে তারা জনগণের প্রতি দায়বদ্ধ থাকার বার্তা দিতে চায় এবং সরকারি সুবিধার পরিবর্তে দায়িত্ব ও সততার ওপর জোর দিচ্ছে।





























