সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

বগুড়া-৬ আসনে প্রাথমিক ফলে বড় ব্যবধানে এগিয়ে তারেক রহমান

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনের প্রাথমিক ফলাফলে উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ধানের শীষ প্রতীকের প্রার্থী তারেক রহমান। এখন পর্যন্ত প্রাপ্ত ৪১টি কেন্দ্রের বেসরকারি ফল অনুযায়ী তিনি স্পষ্ট ব্যবধানে এগিয়ে আছেন।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, এসব কেন্দ্রে ধানের শীষ প্রতীকে তারেক রহমান পেয়েছেন মোট ৫৬ হাজার ৩৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৫৩৮ ভোট। ফলে এ পর্যন্ত গণনায় তারেক রহমান ৩১ হাজার ৮৪৩ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।

কেন্দ্রভিত্তিক ফলাফলে দেখা গেছে, বামনপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সর্বাধিক ভোট পেয়েছেন তারেক রহমান। এ কেন্দ্রে ধানের শীষ প্রতীকে পড়েছে ২ হাজার ১৫৮ ভোট, বিপরীতে দাঁড়িপাল্লা প্রতীকে পাওয়া গেছে ৮৪৯ ভোট।

এছাড়া মাটিডালি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ১ হাজার ৯৫১ ভোট এবং দাঁড়িপাল্লা পেয়েছে ১ হাজার ৯৯ ভোট। এরুলিয়া ইউনিয়ন পরিষদ ভবন কেন্দ্রে তারেক রহমান পেয়েছেন ১ হাজার ৮৩৪ ভোট, আর আবিদুর রহমান সোহেল পেয়েছেন ১ হাজার ৪ ভোট।

অন্যান্য কেন্দ্রের মধ্যে সেউজগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধানের শীষ পেয়েছে ১ হাজার ৭০ ভোট, দাঁড়িপাল্লা ৪২৩ ভোট। বুজুর্গধামা কেন্দ্রে ধানের শীষে পড়েছে ১ হাজার ৭১৮ ভোট এবং দাঁড়িপাল্লায় ৮৮৩ ভোট। মেঘাগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধানের শীষ ১ হাজার ৫৭১ ও দাঁড়িপাল্লা ৬৬০ ভোট পেয়েছে। সরকারি মোস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসা কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ১ হাজার ৫৪১ ভোট, দাঁড়িপাল্লা পেয়েছে ৭৬৫ ভোট। ঠনঠনিয়া নুরুন আলা নুর ফাজিল মাদ্রাসার দুইটি কেন্দ্রেও বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপির এই প্রার্থী।

জেলা নির্বাচন কর্মকর্তা মোছা. আছিয়া খাতুন জানিয়েছেন, বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ আসনে মোট ভোট পড়েছে ৭১ দশমিক ১৫ শতাংশ। বগুড়া সদর আসনের মোট ১৫০টি কেন্দ্রের মধ্যে বাকি কেন্দ্রগুলোর ফলাফল এখনও আসেনি।
এদিকে ফল ঘোষণাকে কেন্দ্র করে বগুড়া শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সতর্কতা লক্ষ্য করা গেছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত