সর্বশেষ
শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে চলছে সংসদ নির্বাচন ও গণভোটের গণনা
ভোট নিয়ে বিভ্রান্তি হলে ফল মানা হবে না: তারেক রহমান
সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনীর ভূমিকা নিয়ে সন্তুষ্টি প্রকাশ জামায়াত আমিরের
চট্টগ্রাম-১০: ভোট দিতে আসলেন, ভোট হয়ে গেছে জালিয়াতি
ঢাকা-১৮ আসনের ভোটকেন্দ্র ঘিরে ধরার অভিযোগ বিএনপি কর্মীদের বিরুদ্ধে: এনসিপি প্রার্থী
দুপুর ২টা পর্যন্ত সারা দেশে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, জালভোটের অভিযোগ ৫৯টি
সাড়ে ৪ ঘণ্টায় ভোট ৩২.৮৮ শতাংশ দুপুরেই জমে উঠল নির্বাচনের লড়াই
রেজাল্ট না দেখা পর্যন্ত নির্বাচন ভালো না মন্দ বলবো না: মুফতি ফয়জুল করিম
কেন্দ্রে প্রভাব বিস্তার ও ভোট জালিয়াতির চেষ্টার অভিযোগে বিএনপি নেতা আটক
দ/খ’লদা’র ই/সরায়েলি নৃ/শংসতার আ/ঘাত কাটাতে বক্সিংয়ে সাহস খুঁজছে ফি/লি/স্তিনের তরুণীরা
ভোটার তালিকায় গরমিলের অভিযোগ, নাম না পেয়ে ভোটার ফিরে যাচ্ছেন বিস্ফোরক দাবি বিএনপি প্রার্থী ববি হাজ্জাজের
ভোট দিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস তবে কোন দলকে দিলেন?
নিজের ভোট দিয়ে সৃষ্টি কর্তার কাছে দোয়া করলেন জামায়াত আমীর ড.শফিকুর রহমান
সপরিবারে ভোট দিয়েছেন তারেক রহমান
২০ বছরের অপেক্ষার অবসান, ভোটের উৎসবে জেগে উঠল সমগ্র বাংলাদেশ

ঢাকা-১৮ আসনের ভোটকেন্দ্র ঘিরে ধরার অভিযোগ বিএনপি কর্মীদের বিরুদ্ধে: এনসিপি প্রার্থী

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: ঢাকা-১৮ আসনের একাধিক গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র বিএনপির কর্মী ও সমর্থকেরা ঘিরে ফেলছে বলে অভিযোগ করেছেন এনসিপি প্রার্থী আরিফুল ইসলাম আদিব। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উত্তরা বিএনএস সেন্টারে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তোলেন।

আরিফুল ইসলাম আদিব বলেন, সকাল থেকেই ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে কেন্দ্রে আসলেও বিএনপির কর্মীরা বিভিন্ন কেন্দ্রে ঘোরাফেরা করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন, কিছু ব্যক্তি গলায় তারেক রহমান ও এস এম জাহাঙ্গীরের পরিচয়পত্র ঝুলিয়ে ভোটকেন্দ্রের ভেতর ও আশপাশে অবস্থান করছে।
তিনি আরও বলেন, আব্দুল্লাহপুর এলাকার একটি কেন্দ্রে ভোট দিতে এসে কয়েকজন ভোটার জানতে পারেন, তাদের ভোট আগেই দেওয়া হয়ে গেছে। এছাড়া কয়েকটি কেন্দ্রে এনসিপির এজেন্টদের বের করে দেওয়া হয়। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে এজেন্টদের পুনরায় কেন্দ্রে প্রবেশ করানো সম্ভব হয়।

সংবাদ সম্মেলনে এনসিপি প্রার্থী বলেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যেসব কেন্দ্রে ভোটার উপস্থিতি বেশি এবং যেসব কেন্দ্র তুলনামূলক দূরবর্তী, সেগুলো বিএনপির কর্মীরা ঘিরে ফেলছে। এতে ভোট গ্রহণ শেষে ব্যালট বাক্স নিরাপদে আনা নিয়েও তিনি শঙ্কা প্রকাশ করেন।

তিনি জানান, এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এ ধরনের তৎপরতা নির্বাচনের সুষ্ঠু পরিবেশের জন্য হুমকি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১, ১৭ এবং ৪৩ থেকে ৫৪ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-১৮ আসনে মোট ২১৮টি ভোটকেন্দ্র রয়েছে। এ আসনে মোট ভোটার সংখ্যা ৬ লাখ ৫ হাজার ৩৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৬ হাজারের বেশি, নারী ভোটার প্রায় ২ লাখ ৯৯ হাজার এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ছয়জন।

ঢাকা-১৮ আসনে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে শাপলাকলি প্রতীকে এনসিপি প্রার্থী আরিফুল ইসলাম আদিব এবং বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা চলছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১৭
সূর্যোদয়ভোর ৬:৩৪
যোহরদুপুর ১২:১৩
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৫:৫২
এশা রাত ৭:০৮

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১৭
সূর্যোদয়ভোর ৬:৩৪
যোহরদুপুর ১২:১৩
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৫:৫২
এশা রাত ৭:০৮

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত