সর্বশেষ
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার

শত্রুর সাথেও যেন বেইনসাফি না হয়, সেই চেষ্টা থাকবে: হাসনাত আবদুল্লাহ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে শাপলা কলি প্রতীকে বিজয়ী হয়েছেন হাসনাত আবদুল্লাহ। নির্বাচনে বিজয়ের পর কুমিল্লা জেলা রিটার্নিং অফিসার কার্যালয় থেকে ফলাফলের কাগজ হাতে নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, তিনি প্রায় ৮০ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যারা তাকে ভোট দেননি, এমন প্রায় বিশ হাজার মানুষের মন জয় করাই এখন তার লক্ষ্য। দেবিদ্বার এলাকার সব শ্রেণি ও পেশার মানুষের সঙ্গে মিলেমিশে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, সমাজকে এমনভাবে গড়ে তুলতে চান, যেখানে শত্রুর প্রতিও যেন কোনো ধরনের বেইনসাফি না হয়।

শুক্রবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্র কাঠামোকে ইনসাফের ভিত্তিতে গড়ে তোলার কথা উল্লেখ করে তিনি বলেন, গত ২৪ আগস্টের পর থেকে তার ব্যক্তিগত জীবনে বড় পরিবর্তন এসেছে। এখন আর আগের মতো সাধারণ জীবন যাপন সম্ভব নয়, কারণ জনগণের দেওয়া দায়িত্ব বহন করতে হচ্ছে। তিনি বলেন, এই সময়ের মধ্যে অনেক সহযোদ্ধাকে হারাতে হয়েছে, যাদের মধ্যে শহীদ হাদীসহ অনেকে রয়েছেন। শহীদ পরিবারগুলোর দায়িত্ব কাঁধে নিয়ে এগিয়ে যাওয়ার অঙ্গীকারও করেন তিনি।

নির্বাচনী ফলাফল অনুযায়ী, কুমিল্লা-৪ আসনে হাসনাত আবদুল্লাহ পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৫৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত গণ অধিকার পরিষদের প্রার্থী মো. জসীম উদ্দীন পেয়েছেন ৪৯ হাজার ভোট। বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়ে তিনি জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করবেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত