সর্বশেষ
শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে চলছে সংসদ নির্বাচন ও গণভোটের গণনা
ভোট নিয়ে বিভ্রান্তি হলে ফল মানা হবে না: তারেক রহমান
সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনীর ভূমিকা নিয়ে সন্তুষ্টি প্রকাশ জামায়াত আমিরের
চট্টগ্রাম-১০: ভোট দিতে আসলেন, ভোট হয়ে গেছে জালিয়াতি
ঢাকা-১৮ আসনের ভোটকেন্দ্র ঘিরে ধরার অভিযোগ বিএনপি কর্মীদের বিরুদ্ধে: এনসিপি প্রার্থী
দুপুর ২টা পর্যন্ত সারা দেশে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, জালভোটের অভিযোগ ৫৯টি
সাড়ে ৪ ঘণ্টায় ভোট ৩২.৮৮ শতাংশ দুপুরেই জমে উঠল নির্বাচনের লড়াই
রেজাল্ট না দেখা পর্যন্ত নির্বাচন ভালো না মন্দ বলবো না: মুফতি ফয়জুল করিম
কেন্দ্রে প্রভাব বিস্তার ও ভোট জালিয়াতির চেষ্টার অভিযোগে বিএনপি নেতা আটক
দ/খ’লদা’র ই/সরায়েলি নৃ/শংসতার আ/ঘাত কাটাতে বক্সিংয়ে সাহস খুঁজছে ফি/লি/স্তিনের তরুণীরা
ভোটার তালিকায় গরমিলের অভিযোগ, নাম না পেয়ে ভোটার ফিরে যাচ্ছেন বিস্ফোরক দাবি বিএনপি প্রার্থী ববি হাজ্জাজের
ভোট দিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস তবে কোন দলকে দিলেন?
নিজের ভোট দিয়ে সৃষ্টি কর্তার কাছে দোয়া করলেন জামায়াত আমীর ড.শফিকুর রহমান
সপরিবারে ভোট দিয়েছেন তারেক রহমান
২০ বছরের অপেক্ষার অবসান, ভোটের উৎসবে জেগে উঠল সমগ্র বাংলাদেশ

সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনীর ভূমিকা নিয়ে সন্তুষ্টি প্রকাশ জামায়াত আমিরের

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: ভোটগ্রহণ চলাকালে সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনীর ভূমিকা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, এখন পর্যন্ত মাঠে আইনশৃঙ্খলা রক্ষায় তাদের যে ভূমিকা দেখা যাচ্ছে, তাতে জামায়াত সন্তুষ্ট। ভোট শেষ হয়ে ফল প্রকাশ পর্যন্ত একই ধরনের দায়িত্বশীল ভূমিকা অব্যাহত থাকবে বলে তারা প্রত্যাশা করছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে নিজ নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জামায়াত আমির।

তিনি বলেন, যে চেতনার ভিত্তিতে অতীতে জনগণ রাজপথে নেমেছিল, আজকের নির্বাচন সেই চেতনারই প্রতিফলন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন, তাদের সম্মিলিত ফসল হিসেবেই এই নির্বাচনকে দেখছেন তিনি।

তবে সন্তুষ্টির পাশাপাশি কিছু উদ্বেগের কথাও তুলে ধরেন ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, মিরপুরের একটি ভোটকেন্দ্রে বিরোধী প্রার্থীর সমর্থকরা তার দলের সমর্থকদের ওপর হামলা চালিয়েছে। এছাড়া দেশের বিভিন্ন এলাকায় কেন্দ্র দখল ও ভয়ভীতির ঘটনাও ঘটেছে বলে তিনি দাবি করেন। এক জায়গায় জামায়াত প্রার্থীর ওপর হামলার ঘটনাও উল্লেখ করেন তিনি।

জামায়াত আমির বলেন, এসব অনিয়ম ও সহিংসতা যদি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা না হয়, তাহলে নির্বাচনকে পুরোপুরি সুষ্ঠু বলা কঠিন হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একযোগে শুরু হয়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। জামায়াতে ইসলামীর এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের ভোট স্থগিত থাকলেও বাকি ২৯৯ আসনে ভোট অনুষ্ঠিত হচ্ছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১৭
সূর্যোদয়ভোর ৬:৩৪
যোহরদুপুর ১২:১৩
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৫:৫২
এশা রাত ৭:০৮

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১৭
সূর্যোদয়ভোর ৬:৩৪
যোহরদুপুর ১২:১৩
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৫:৫২
এশা রাত ৭:০৮

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত