
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকারের প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২৪ জন প্রতিমন্ত্রীকে শপথ পাঠ করান।
শপথ গ্রহণের মাধ্যমে প্রতিমন্ত্রী পর্যায়ে দায়িত্ব পাওয়া এসব সংসদ সদস্য বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে কাজ শুরু করছেন। নিচে মন্ত্রণালয়ভিত্তিক প্রতিমন্ত্রীদের পূর্ণাঙ্গ তালিকা তুলে ধরা হলো
কে কোন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হলেন
এম রাশিদুজ্জামান মিল্লাত: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন
অনিন্দ্য ইসলাম অমিত: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ
শরীফুল আলম: বাণিজ্য; শিল্প; বস্ত্র ও পাট
শামা ওবায়েদ ইসলাম: পররাষ্ট্র
সুলতান সালাহউদ্দিন টুকু: কৃষি; মৎস্য ও প্রাণিসম্পদ; খাদ্য
ব্যারিস্টার কায়সার কামাল: ভূমি
ফরহাদ হোসেন আজাদ: পানি সম্পদ
মো. আমিনুল হক: যুব ও ক্রীড়া (টেকনোক্র্যাট)
মীর মোহাম্মদ হেলাল উদ্দিন: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক
মো. আব্দুল বারী: জনপ্রশাসন
মীর শাহে আলম: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়
মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি: অর্থ; পরিকল্পনা; স্বরাষ্ট্র
ইশরাক হোসেন: মুক্তিযুদ্ধ বিষয়ক
ফারজানা শারমিন পুতুল: মহিলা ও শিশু বিষয়ক; সমাজকল্যাণ
শেখ ফরিদুল ইসলাম: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন; ধর্ম; আইন, বিচার ও সংসদ বিষয়ক
নুরুল হক নুর: শ্রম ও কর্মসংস্থান; প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান
ইয়াসের খান চৌধুরী: তথ্য ও সম্প্রচার
এম ইকবাল হোসেন: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ
ঝ
এম এ মুহিত: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি; বিজ্ঞান ও প্রযুক্তি
আহমেদ সোহেল মঞ্জুর: গৃহায়ন ও গণপূর্ত
ববি হাজ্জাজ: শিক্ষা; প্রাথমিক ও গণশিক্ষা
আলী নেওয়াজ খৈয়াম: সংস্কৃতি বিষয়ক
নতুন প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টনের মধ্য দিয়ে ত্রয়োদশ সংসদের প্রশাসনিক কার্যক্রম আরও বিস্তৃতভাবে শুরু হলো বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।


























